এক্সপ্লোর

BJP Nabanna Abhijan: সুপ্রিম কোর্টের বিধি এড়িয়ে রাস্তায়! বিজেপি-র নবান্ন অভিযানের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

Calcutta High Court: মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি ক্রমশ তেতে উঠেছে।

সৌভিক মজুমদার, কলকাতা: বিজেপি-র নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ঘিরে সকাল থেকে উত্তেজনার পরিস্থিতি। তার মধ্যেই বিজেপি-র এই অভিযানের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল। মামলাকারী ব্যক্তি জানিয়েছেন, বিজেপি-র এই অভিযানের জেরে বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাও তুলে ধরেন তিনি। তাতে মামলা দায়েরে অনুমতি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তার পরই মামলা দায়ের হয়। তবে মামলা দায়ের হলেও, মঙ্গলবার শুনানির কোনও সম্ভাবনা নেই। তাই বিজেপি-র অভিযানে এর কোনও প্রভাব পড়বে না বলে মনে করছেন আইনজীবীরা।

সকাল থেকে বিজেপি-র নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা

মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি ক্রমশ তেতে উঠেছে। পুলিশের তরফে জায়গায় জায়গায় তাঁদের আটকে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি কর্মী-সমর্থকদের। তাতে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ আরও চরমে উঠেছে। সেই আবহেই বিজেপি-র নবান্ন অভিযানের বিরুদ্ধে মামলা জমা পড়ে আদালতে। মামলাকারী জানান, জাতীয় সড়ক আটকে, জনজীবন বিপন্ন করে সভা-সমিতিতে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তার পরেও কী ভাবে সভা? অবিলম্বে হস্তক্ষেপ করুক আদালত। 

আরও পড়ুন: Durga Puja Donation: হাইকোর্টে স্বস্তি রাজ্যের, শর্তসাপেক্ষে ৪৩ হাজার পুজোকে অনুদানে সায়

তবে মামলাকারীকে মামলা দায়ের করতে অনুমতি দিলেও, মঙ্গলবারই শুনানি করতে রাজি হননি তিনি। আজ এ নিয়ে কোনও আলোচনা হবে না আদালতে। পরে সময় বুঝে শুনানি হবে। তাই এ দিবনের বিজেপি-র অভিযানে বাধা আসেব না বলে মনে করা হচ্ছে। 

শাসক দলের একের পর এক নেতার নাম দুর্নীতিকাণ্ডে উঠে আসায় 'চোর ধরো, জেল ভরো' রব তুলে নবান্ন অভিযানে বেরিয়েছে। তাকে ঘিরে সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় চরম উত্তেজনা। পুলিশ মিছিল আটকে দিচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। আবার বর্ণময় ছবিও ধরা পড়ছে। ব্যান্ডের পাশাপাশি, ঢাক-ঢোল বাজিয়ে মাহেশ্বরী সদন থেকে মিছিল করে সুবোধ মল্লিক স্কোয়ারের উদ্দেশে রওনা দেন বিজেপি কর্মী, সমর্থকরা। 

জায়গায় জায়গায় অশান্তি, ধস্তাধস্তি

নবান্ন অভিযানের প্রস্তুতি। দিলীপ ঘোষের নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট মোড় হয়ে এমজি রোড, বড়বাজার হয়ে হাওড়া যাওয়ার কথা বিজেপির একটি মিছিলের। যাত্রাপথে প্রায় ৫ হাজার দলীয় পতাকা লাগালেন বিজেপি যুব মোর্চার কর্মীরা। কলেজ স্ট্রিটে বিজেপি কর্মীদের মঞ্চ বাঁধতে বাধা পুলিশের। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। কিছুক্ষণ পর মঞ্চ না বেঁধেই ফিরে যান বিজেপি কর্মীরা।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ১৯৯৮ সাল থেকে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১৯৯৮ সাল থেকে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'

ভিডিও

Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Tollygunge Guild Election: স্বরূপ বিশ্বাসের সময় যাঁরা ছিলেন, তাঁরা অনেকেই আজ প্রার্থী: পাপিয়া অধিকারী
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget