এক্সপ্লোর

BJP Nabanna Abhijan : বিক্ষোভ, অবরোধ, পুলিশের সঙ্গে বচসা, বিজেপির নবান্ন অভিযান ঘিরে রাজ্যজুড়ে কোথায় উঠে এল কী ছবি

West Bengal Chaos : হাওড়া-কলকাতার একাধিক জায়গায় নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমারের পাশাপাশি বাদ গেল না বাকি জেলাগুলিও। কার্যত গোটা রাজ্যজুড়েই বিভিন্ন জায়গায় চলল বিক্ষোভ, অবরোধ। 

কলকাতা : বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ঘিরে গঙ্গাপাড়ে গনগনে আঁচ। হাওড়া ও কলকাতার একাধিক জায়গায় কার্যত বাধল রণক্ষেত্র। পুড়ল পুলিশের গাড়ি। ইট-পাথরবৃষ্টির পাল্টা কাঁদানে গ্যাস-জল কামানে কার্যত বিপর্যস্ত হল হাওড়া কলকাতা। পুড়ল পুলিশের গাড়ি। জখম হলেন একাধিক গেরুয়া কর্মী, সমর্থক থেকে পুলিশ। সবমিলিয়ে মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম এক পরিস্থিতির সাক্ষী হতে হল বঙ্গবাসীকে। সঙ্গে নিত্যযাত্রীদের পড়তে হল ব্যাপক বিপাকে।হাওড়া-কলকাতার একাধিক জায়গায় বিজেপির (BJP) নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমারের পাশাপাশি বাদ গেল না বাকি জেলাগুলিও। কার্যত গোটা রাজ্যজুড়েই বিভিন্ন জায়গায় চলল বিক্ষোভ, অবরোধ। 

উত্তর ২৪ পরগনা : গাইঘাটা- নবান্ন অভিযানে যাওয়ার পথে গাইঘাটায় বিজেপির বাস আটকানোয় যশোর রোড অবরোধ হয়। পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপি নেতা, কর্মীদের। ঘটনাস্থলে যান গাইঘাটা থানার পুলিশ আধিকারিকরা ও বনগাঁর এসডিপিও। 

নিমতা- নবান্ন অভিযানে যাওয়ার পথে নিমতায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে পুলিশের বাধা। প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ বিজেপি কর্মীদের। অবরোধ হঠাতে পুলিশের লাঠিচার্জ। 

নবান্ন অভিযানে যাওয়ার পথে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় পুলিশি বাধা। দেগঙ্গার বেড়াচাঁপায় বিজেপি কর্মীদের গাড়ি আটকানোয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। টাকি রোডে আইনভঙ্গকারীদের আটক করার হুঁশিয়ারি পুলিশের। কল্যাণী এক্সপ্রেসওয়ের দোপেড়িয়া মোড়ে বিজেপি কর্মীদের গাড়ি আটকায় রহড়া থানার পুলিশ। বেলঘরিয়া নীলগঞ্জ রোডে বিজেপি কর্মীদের ৩টি বাস আটকানো হয়। নোয়াপাড়ার পিনকল মোড়ে বাস আটকানোয় ট্রেনে চড়ে রওনা দেন বিজেপি কর্মীরা।

বাঁকুড়া- নবান্ন অভিযানে যাওয়ার আগেই বাঁকুড়ায় আটক বিজেপির ২৩১ জন নেতা, কর্মী। পরে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় বলে দাবি পুলিশের। 

নদিয়া- হরিণঘাটার জাগুলিতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর বাগদা ও হরিণঘাটা থেকে আসা বিজেপি কর্মীদের বাস আটকায় পুলিশ। প্রতিবাদে জাতীয় সড়কে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তৈরি হয় প্রবল যানজট। ভোগান্তির শিকার যাত্রীরা। 

শান্তিপুর-নবান্ন অভিযানকে কেন্দ্র করে শান্তিপুরের বিজেপি কর্মীদের অভিনব উদ্যোগ। পার্থ-অর্পিতা সাজিয়ে কাপড় দিয়ে হাত বেঁধে, চোর ধরেছি স্লোগান তুলে ট্রেনে ওঠেন বিজেপি কর্মী, সমর্থকরা।

পূর্ব মেদিনীপুর- পাঁশকুড়ার মেচোগ্রামে বিজেপি কর্মী সমর্থকদের আটকায় পুলিশ। প্রতিবাদে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। 

তমলুক- নবান্ন অভিযান ঘিরে তমলুক টোল প্লাজা এলাকায় ধুন্ধুমার। তৃণমূল প্রধানকে মাটিতে ফেলে লাথি, মাথায় লাঠির বাড়ি, মুখে ঘুসি। ছিঁড়ে দেওয়া হল জামা। এদিন নবান্ন অভিযানে যাওয়ার পথে তমলুক টোল প্লাজার কাছে আটকানো হয়। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে। প্রতিবাদে অবরোধ করেন বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলাকালীন সেখান দিয়ে যাওয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান তারক জানাকে দেখে তেড়ে যান বিজেপি কর্মীরা। তাঁকে মারধর করে জামা ছিঁড়ে দেওয়া হয়। হাসপাতালে ভর্তি তৃণমূল প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়তে বাধা দেওয়ায় হামলা, অভিযোগ তৃণমূল প্রধানের। 

আরও পড়ুন- 'লোক হয়নি, বেলুন ফুটো হয়ে গিয়েছে', নবান্ন অভিযানকে কটাক্ষ মমতার

সেরা শিরোনাম

Kolkata Weather : কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
Convocation Dress: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
News Live Updates: একদিনে ৩ ডিগ্রি নামল পারদ, আরও নামবে পারদ, কলকাতা-সহ জেলাতেও হিমেল বাতাস
একদিনে ৩ ডিগ্রি নামল পারদ, আরও নামবে পারদ, কলকাতা-সহ জেলাতেও হিমেল বাতাস
NCPI : আরও ফাঁকা মমতা তৃণমূল? হাতছাড়া আরও এক পঞ্চায়েত সমিতি ! কলকাতায় এসে দলে দলে যোগ NCPI তে
আরও ফাঁকা মমতা তৃণমূল? হাতছাড়া আরও এক পঞ্চায়েত সমিতি ! কলকাতায় এসে দলে দলে যোগ NCPI তে

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget