এক্সপ্লোর

BJP Nabanna Avijan : গোঁফ কেটে, চুল কেটেও পুলিশের জালে ! নবান্ন অভিযানে এসিপি-কে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ২

BJP Nabanna Rally : এম জি রোডে আক্রান্ত হন কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়।

কলকাতা : নবান্ন অভিযানে  ( BJP Nabanna Avijan ) ধুন্ধুমারের মধ্যে আহত হন পুলিশ কর্মীরাও । এম জি রোডে আক্রান্ত হন কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়।

 দুটি আলাদা এফআইআর
এরপরই পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মারধর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একাধিক জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। দায়ের হয় দুটি আলাদা এফআইআর ( FIR )। ফুটেজের ভিত্তিতে চিহ্নিত করে মঙ্গলবার রাতে বেলেঘাটা, শিয়ালদা ও বাইপাস এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

 কেউ কামিয়ে ফেলেছিল গোঁফ, কেউ কেটে ফেলেছিল চুল
এই গ্রেফতারির পর পুলিশের চোখকে ফাঁকি দিতে কেউ কামিয়ে ফেলেছিল গোঁফ, কেউ কেটে ফেলেছিল মাথার চুল ! এইভাবে ভোল বদলেও শেষরক্ষা হল না। বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিত্‍ চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাজকুমার মাইতিকে গ্রেফতার করা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে। গোঁফ কামিয়ে ফেলেছিলেন রাজকুমার। দ্বিতীয় অভিযুক্ত বিকাশ ঘোষকে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে।  বিকাশ চুল কেটে ফেলেছিলেন। এই নিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হল এই ঘটনায়। 

লালবাজারের সামনে বিক্ষোভ আজ
অন্যদিকে, নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে আজ লালবাজারের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। সামিল হবেন রাজ্যস্তরের নেতারা। বিক্ষোভ ঠেকাতে প্রস্তুত পুলিশও।  

পুলিশি অত্যাচারের অভিযোগে সরব বিজেপি
নবান্ন অভিযানে দলীয় কর্মীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে সরব হল বিজেপি। দলের দিল্লি দফতর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে দোষী পুলিশ অফিসারদের শাস্তি দাবি করা হয়েছে। পাশাপাশি, ঘটনার অনুসন্ধান করে রিপোর্ট দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় দল গঠন করেছেন দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। ওই দলে আছেন, বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, লোকসভার সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠৌর, অপরাজিতা ষড়ঙ্গী, পাঞ্জাবের বিজেপি নেতা সুনীল জাখর এবং রাজ্যসভার সাংসদ সুনীল ওঁরাও। ঘটনাস্থল পরিদর্শন করে তাঁরা তথ্য সংগ্রহ করবেন। সেই রিপোর্ট তাঁরা তুলে দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাতে।

                                                                                                     

সেরা শিরোনাম

Factory Fire: বোলতার চাক পোড়াতে গিয়ে ভয়াবহ আগুন পোশাক তৈরির কারখানায়, ভয়ঙ্কর অবস্থায় মগরাহাটে
বোলতার চাক পোড়াতে গিয়ে ভয়াবহ আগুন পোশাক তৈরির কারখানায়, ভয়ঙ্কর অবস্থায় মগরাহাটে
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর নামে মিলল অন্তত ৬০ টি সম্পত্তির হদিশ
ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর নামে মিলল অন্তত ৬০ টি সম্পত্তির হদিশ
Abhishek Banerjee:অভিষেকের ‘সেবাশ্রয়’-এ MBBS পাশ না করা, ডাক্তারি পড়ুয়াদের দিয়েই চলত চিকিৎসা, ভয়াবহ অভিযোগ প্রকাশ্যে, কোথা থেকে আসত ওষুধ ?
অভিষেকের ‘সেবাশ্রয়’-এ MBBS পাশ না করা, ডাক্তারি পড়ুয়াদের দিয়েই চলত চিকিৎসা, ভয়াবহ অভিযোগ প্রকাশ্যে, কোথা থেকে আসত ওষুধ ?

ভিডিও

Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির
TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA
Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget