এক্সপ্লোর

Jadavpur University: BJP-র 'যাদবপুর বাঁচাও' মিছিল, পুলিশের ব্যারিকেড ভেঙে আটক এবিভিপি সমর্থক

BJP Protest Rally JU: জানা গিয়েছে, গোলপার্ক থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত হবে বিজেপির 'যাদবপুর বাঁচাও' মিছিল, মিছিলের সামনের সারিতে উপস্থিত থাকার কথা শুভেন্দু-সুকান্ত-অগ্নিমিত্রাদের।

কলকাতা: বিজেপির 'যাদবপুর বাঁচাও' মিছিল। পথে বিজেপি যুবমোর্চা ও এবিভিপি। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এবিভিপির। শেষ পর্যন্ত পাওয়া খবরে আটক বেশ কয়েক জন এবিভিপি সমর্থক।জানা গিয়েছে, গোলপার্ক থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল হবে। মিছিলের সামনের সারিতে উপস্থিত থাকার কথা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও অগ্নিমিত্রা পালের।

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় র‍্যাগিংকাণ্ডের প্রতিবাদেই মিছিল

বিজেপির যুব মোর্চার তরফে এই মিছিলের নেতৃত্বে রয়েছেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় র‍্যাগিংকাণ্ডের প্রতিবাদেই আজকের মিছিল। একই পথে মিছিলে সামিল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিও। সম্প্রতি বিজেপির যুব মোর্চার সভার সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পরই যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ডের দিকে এগিয়েছিলেন বিরোধী দলনেতা। ওই দিন ওই স্থানে পুলিশের সঙ্গে তাঁর বচসা বাধে।

কী হয়েছিল সেদিন যাদবপুরের ৪ নম্বর গেটের সামনে ?

এর পর যখন শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে যাদবপুর থানার দিকে এগোতে শুরু করেন, সেই সময় ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান বেশ কয়েকজন।এদিকে ওই মুহূর্তে শুভেন্দু-র কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করেন বলে অভিযোগ উঠেছিল সেদিন।  অশান্তি-র আবহেই হঠাৎ এই যুবকের সঙ্গে কয়েকজনের মারামারি বেঁধেছিল। বিজেপি এবং যুব মোর্চার সদস্যদের লাথি, ঘুষিতে মাটিতে পড়ে গিয়েছিলেন ওই যুবক। তাঁর নাক-মুখ ফেটে রক্ত পড়তে শুরু করেছিল।

আরও পড়ুন, ১ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ, তবুও কেন কুণালকে গ্রেফতার করতে পারেনি ED ?

যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী

এই ঘটনার পরই, যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই ঘটনায় এফআইআর দায়ের করলেন শুভেন্দু অধিকারী। এফআইআরে তাঁর উপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এই ঘটনায় অতি-বাম নিষিদ্ধ মাওবাদী সংগঠনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। যাদবপুরের ঘটনায় বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় হুঙ্কার দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ' আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টুকরে গ্যাং, দেশবিরোধী শক্তি, ইনকিলাবি নাড়া, চিন যাদের বাপ আর মা, মমতা বন্দ্যোপাধ্যায় যার গার্জেন তাঁদেরকে তুলে ফেলব। এ দায়িত্ব আমাদের।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Pankaj Dutta : প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget