এক্সপ্লোর

WB BJP: লোকসভা ভোটে বিজেপির 'মিশন বেঙ্গল,' অনুঘটক হবে তিন রাজ্যের ফল?

Loksabha Vote: লোকসভা ভোটের আগে, তিনটে বড় রাজ্য়ে চমকপ্রদ জয় পেয়ে একদিকে বিজেপি শিবির উজ্জীবিত।

কলকাতা: ২০২৪ সালের মহাযুদ্ধের আগে তিন বড় রাজ্যে বিজেপির (BJP) জয়জয়কার। চাঙ্গা গেরুয়া শিবির। আর তার উল্টোদিকে, বিরোধী জোট শিবিরে যেন ছন্নছাড়া দশা! রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে গেরুয়া ঝড় বঙ্গ বিজেপির পালে কতটা হাওয়া জোগাবে? বিজেপির 'মিশন বেঙ্গলে অনুঘটক হবে তিন রাজ্যের ফল? তা নিয়ে তরজা চলছেই।

তিন বড় রাজ্যে বিজেপির জয়জয়কার: লোকসভা ভোটের (Loksabha Vote) আগে, তিনটে বড় রাজ্য়ে চমকপ্রদ জয় পেয়ে একদিকে বিজেপি শিবির উজ্জীবিত। অন্য়দিকে, এই হারের ধাক্কায়, বিরোধী শিবিরের ছন্নছাড়া অবস্থা ফের সামনে এল I.N.D.I.A জোটের বৈঠক ডেকেও তা বাতিলের সিদ্ধান্তে। প্রায় দেড় দশক ক্ষমতায় থাকার পরও মধ্য়প্রদেশ ধরে রেখে এবং পাঁচ বছরের মধ্য়ে রাজস্থান এবং ছত্তীসগঢ় কংগ্রেসের থেকে পুনরুদ্ধার করে লোকসভা ভোটের আগে শুধু যে নরেন্দ্র মোদি-অমিত শাহরা বুক ভরা অক্সিজেন পেয়েছেন, তাই নয়, হিন্দি বলয়ের জয়ে, চাঙ্গা হয়ে উঠেছে বঙ্গ ব্রিগেডও।

কার্যত নতুন উদ্য়মে, এবার সরাসরি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করে রাস্তায় নেমেছেন রাজ্য় বিজেপির শীর্ষনেতারা। এই জয়ের চারদিন আগেই এরাজ্য়ে এসে অমিত শাহ বুঝিয়ে দিয়েছিলেন, ২০২৪-এর লোকসভা ভোটে বাংলা থেকে ভাল ফল করাই তাঁদের একমাত্র টার্গেট নয়। ২০২৬-এ বাংলার বিধানসভা ভোটের ওপরও এখন থেকে সমান গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ৩ রাজ্য়ে জয় কি এরাজ্য়েও বিজেপির পালে হাওয়া জোগাবে? বিজেপির 'মিশন বেঙ্গল'-এ কি অনুঘটকের কাজ করবে এই ফল? এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি বলেন, “প্রভাব পড়বেই। কোথাও ভাল সন্দেশের খবর পেলে অন্য়দেরও ইচ্ছে করবে খেতে।’’ গতবারই লোকসভা ভোটে এরাজ্য়ে তৃণমূলের ঘাড়ের কাছে উঠে এসেছিল বিজেপি। আর এবার তিন রাজ্য়ে জয়ের পর, বিরোধী শিবির যেভাবে ছন্নছাড়া হয়ে পড়েছে, তাতে বিজেপির কাজ আরও সহজ হয়ে যাবে না তো? প্রশ্ন তুলছেন অনেকে। পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোটে সাধারণত দেশের প্রেক্ষাপট মাথায় রেখে ভোট দেন ভোটাররা। আর দেশের প্রেক্ষিতে মোদি-ম্য়াজিক যে এখনও অটুট রয়েছে, তা প্রমাণিত হয়ে গেছে রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তীসগঢ়ের ভোটের ফলেই। অধ্য়াপক সুমিত চক্রবর্তী বলেন, “যে কোনও জায়গায় রেজাল্ট ফ্য়াক্টর। লোক ভাবছিল একসঙ্গে জোট হবে। জোট ছন্নছাড়া। ’’

আরও পড়ুন: West Burdwan News: 'সরাতেই হবে ডাম্পিং স্টেশন', আবর্জনার গন্ধে দমবদ্ধকর পরিস্থিতি পশ্চিম বর্ধমানে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget