এক্সপ্লোর

Mamata Banerjee: "একঘণ্টা ধরে অসভ্যতা,'' বিধানসভায় বিক্ষোভ প্রসঙ্গে প্রতিক্রিয়া মমতার

রাজ্যপালের ভাষণ ঘিরে এক ঘণ্টা ধরে বিধানসভায় নাটকীয় পরিস্থিতি। আলাদা করে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল।

দীপক ঘোষ ও আশাবুল হোসেন, কলকাতা: “বিধানসভায় অভূতপূর্ব ঘটনা ঘটেছে, আগে এরকম দেখেনি।’’ এক ঘণ্টা ধরে বিধানসভায় নজিরবিহীন বিজেপির বিক্ষোভ প্রসঙ্গে প্রতিক্রিয়া মমতার। এদিন তিনি বলেন, “তৃণমূলের বিধায়করা বারবার রাজ্যপালকে অনুরোধ করেন। এরকম কখনও হয়নি, রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি যে অসভ্যতা, অভদ্রতা করল, হেরেও লজ্জা নেই। নিজের ওয়ার্ডেও জিততে পারেনি, হেরে গিয়ে নাটক। বিধানসভায় পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরি করেছে বিজেপি।’’

রাজ্যপালের ভাষণ ঘিরে এক ঘণ্টা ধরে বিধানসভায় নাটকীয় পরিস্থিতি। আলাদা করে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এদিন বিধানসভার ওয়েলে নেমে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিক্ষোভ দেখায়। পুরভোটে সন্ত্রাস নিয়ে বিজেপির বিক্ষোভ। বিক্ষোভের জেরে ভাষণ শুরু করতে পারেননি রাজ্যপাল। রাজ্যপালকে ভাষণ শুরু করতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। হাতজোড় করে রাজ্যপালকে ভাষণ শুরু করতে বলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা থেকে বেরিয়ে যেতে উদ্যত হন রাজ্যপাল। বিজেপি বিধায়কদের বিক্ষোভ থামাতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

বিক্ষোভের মধ্যেই সাংবিধানিক দায়বদ্ধতা পালনের অনুরোধ করা হয়। ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েন রাজ্যপাল। একইসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  “ভাষণ না পড়ে চলে যাচ্ছিলেন রাজ্যপাল, হাতজোড় করে অনুরোধ করেছি। বিজেপি গণতন্ত্র মানে না, আমরা রাষ্ট্রপতিকেও সম্মান জানাই। রাজ্যপাল যাতে ভাষণ না পড়েন, অধিবেশন শুরু নয়, তার চেষ্টা করেছে বিজেপি। ভাষণের শেষ লাইন পড়েছেন রাজ্যপাল, এজন্য ওনাকে ধন্যবাদ।''

বারবার ভাষণ শুরু করতে দিতে অনুরোধ করেন রাজ্যপাল। বাধা পেয়ে রাজ্যপাল ছাড়তে চান বিধানসভা কক্ষ। বাধা দেনন তৃণমূলের মহিলা বিধায়করা। বিধানসভার সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। বিধানসভার স্পিকার, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠান রাজ্যপাল। রাজ্যপাল আলাদা করে কথা বলতে ডেকে পাঠান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন বিধানসভা থেকে বেরিয়ে রাজভবন যান মুখ্যমন্ত্রী। বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকেও বয়কট করে বিজেপি। 

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget