এক্সপ্লোর

Kolkata News: ৮ মাসের অন্তঃসত্ত্বাকে লাথির প্রতিবাদে নারকেলডাঙা থানা ঘেরাও বিজেপির

BJP Agitation: ৮ মাসের অন্তঃসত্ত্বাকে লাথি মারার প্রতিবাদে সোমবার নারকেলডাঙা থানা ঘেরাও করল বিজেপি। দলের মহিলা মোর্চা ও যুব মোর্চা কর্মীরা এদিন থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখান।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা:  ৮ মাসের অন্তঃসত্ত্বাকে (pregnant woman) লাথি (assault) মারার প্রতিবাদে সোমবার নারকেলডাঙা থানা (narkeldanga ps) ঘেরাও (agitation) করল বিজেপি (BJP)। দলের মহিলা মোর্চা ও যুব মোর্চা কর্মীরা এদিন থানার সামনে অবস্থান বিক্ষোভ (protest) দেখান। প্রশাসনের বিরুদ্ধে ধিক্কার-স্লোগান ওঠে সেখানে। মোটের উপর দাবি একটাই, যাঁরা এই কাজ ঘটিয়েছেন, তাঁদের গ্রেফতার করতে হবে। উল্লেখ্য, নারকেলডাঙার এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল (TMC) বিধায়ক পরেশ পালের দিকে। অভিযুক্ত শাসকদলের কাউন্সিলরও। যদিও সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন তাঁরা। 

কী বলছে বিজেপি?
বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী বলেন, 'যদি বাড়িওয়ালা ও ভাড়াটের মধ্যেই গণ্ডগোল হবে, তা হলে সেখানেই শেষ হল না কেন? মামলাটি আদালতে গিয়েছিল, তা সত্ত্বেও অন্তঃসত্ত্বাকে অত্যাচার করা হল কেন? পুলিশ বা তৃণমূল কী বলতে চায়?' সঙ্গে সংযোজন, 'আমাদের একটাই দাবি। দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে যেমন গ্রেফতার করা হয়েছে, তেমন পরেশ পাল বা হরিদাস পাল যে এই কাজ করিয়েছে তাকে গ্রেফতার করা হোক।' একই সঙ্গে পাপিয়া ঘোষেরও গ্রেফতারিতে সুর চড়ান তাঁরা। বিজেপি মহিলা মোর্চার উত্তর কলকাতার সভানেত্রী পূর্ণিমা চক্রবর্তীর আবার অভিযোগ, 'রাজ্যের মুখ্যমন্ত্রী এক জন মহিলা। তাও মহিলাদের নিরাপত্তা নেই।... স্রেফ বিজেপি করার অপরাধে, তাঁকে মারধর করে, ৮ মাসের গর্ভস্থ শিশুকে নষ্ট করা হয়েছে। বিজেপি কোনওদিন ক্ষমা করবে না।' প্রসঙ্গত, নারকেলডাঙার ওই ঘটনার প্রতিবাদে যে থানা ঘেরাও হবে সে কথা গত কাল রাতেই জানিয়েছিল বিজেপি। এদিন দেখা যায়, থানার আশপাশে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা চত্বর। তার সামনেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অন্য দিকে আক্রান্তকে দেখতে কলকাতা মেডিক্যাল কলেজে পৌঁছে যায় বিজেপির এক প্রতিনিধিদল। 

যা হল এদিন...
নারকেলডাঙায় ৮ মাসের অন্তঃসত্ত্বাকে পেটে লাথি মারার অভিযোগে এবার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত প্রোমোটার-সহ ৮ জনকে গ্রেফতারও করা হয়। শ্লীলতাহানির ধারাও যুক্ত করা হয়। তবে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ মানেননি ডিসি ইএসডি প্রিয়ব্রত রায়। বরং তাঁর দাবি, অভিযোগকারীরা ফের কোনও অভিযোগ জানালে নতুন মামলা রুজু হবে। অন্য দিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, 'নারকেলডাঙা থানা এলাকায় কোনও বিজেপি সমর্থকের উপর তৃণমূলের কোনও হামলা হয়নি শুধু নয়, এই ঘটনাটির সঙ্গে বিজেপি, তৃণমূল বা রাজনীতির কোনও সম্পর্ক নেই।' তাঁর দাবি, এটা বাড়িওয়ালা-ভাড়াটের নিজস্ব সমস্যা। তাতে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা চলছে। সঙ্গে সংযোজন, 'কাশীপুরের মিথ্যাচারের পুনরাবৃত্তি হচ্ছে এখানে।'

আরও পড়ুন:অন্তঃসত্ত্বাকে লাথির মারায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু, যুক্ত শ্লীলতাহানির ধারাও

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Cough Syrups: নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
BJP News: একযোগে পদত্যাগ করেছিলেন TMC সদস্যরা সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরেই বিজেপির নতুন বোর্ড গঠন
একযোগে পদত্যাগ করেছিলেন TMC সদস্যরা সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরেই বিজেপির নতুন বোর্ড গঠন

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget