এক্সপ্লোর

Anubrata Mondal: অনুব্রত দিল্লিতে যেতেই গেরুয়া রঙ খেলে হোলি শুরু বিজেপির, বিকেলে বাজবে ঢাকও

Anubrata Mondal Siuri: বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে গেরুয়া রঙ নিয়ে হোলি খেলা শুরু করেছে বিজেপি। সিউড়িতে বুধবার এই রঙ খেলা শুরু হয়েছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দীর্ঘ আইনি টানাপোড়েনের শেষ! অবশেষে দোলের দিনই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গেল ইডি। আসানসোল থেকে কলকাতা হয়ে দিল্লি পর্যন্ত পৌঁছনো নিয়ে বারবার তৈরি হল নাটকীয় পরিস্থিতি। মাঝরাতে বিচারকের বাড়িতে হল শুনানি। শেষপর্যন্ত অনুব্রত মণ্ডলকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেন বিচারপতি।

আর এরপরই বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে গেরুয়া রঙ নিয়ে হোলি খেলা শুরু করেছে বিজেপি। সিউড়িতে বুধবার এই রঙ খেলা শুরু হয়েছে। বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, এটা হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে, আর সেই কারণেই অনুব্রত মণ্ডলের আজকে এই অবস্থা। 

শুধু তাই নয় এর পাশাপাশি তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, খুব তাড়াতাড়ি আরও অনেকেই এই তালিকায় নাম লেখাবেন। অনুব্রত মণ্ডল দিল্লি যাওয়ায় আর উন্নয়ন বাহিনী রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। জেলার মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন।এছাড়াও সিউড়িতে বিকেল বেলায় তারা ঢাক বাজিয়ে সেলিব্রেশন করবেন বলে জানিয়েছেন।

ইডি-র সদর দফতরেই প্রথম রাত কেটেছে অনুব্রতর। কলকাতা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে দিল্লিতে বসে এদিন ইডি-র জেরার মুখোমুখি হবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। প্রথম রাতটা ঘুমহীন কেটেছে অনুব্রতর। কেবল পায়চারি করেছেন। সকালে চা-বিস্কুট খেয়েছেন কেষ্ট। এবার ইডি-র জেরায় তিনি মুখ খোলেন কি না, সেটাই দেখার। 

আরও পড়ুন, আজও ম্যারাথন জেরা? কী কী প্রশ্নবাণে অনুব্রতকে জর্জরিত করবে ইডি?

সূত্রের খবর, অনুব্রতর কাছ থেকে মূলত টাকার উৎস সম্পর্কে জানতে চাইছে ইডি। কয়েকবছরের মধ্যে কীভাবে রকেটের গতিতে অনুব্রতর সম্পত্তি বেড়েছে, টাকা কোথা থেকে এসেছে, রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডলের রোজগারই বা কী, এসবই জানতে চাইছেন ইডি-র তদন্তকারীরা। সূত্রের খবর, অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার রাইস মিলের অ্যাকাউন্টে কীভাবে কোটি কোটি টাকা এল, তা জানতে চাওয়া হবে। পাশাপাশি, অনুব্রতর পরিচারক বা কর্মী, যাঁরা কয়েক হাজার টাকা বেতন পান, তাঁদের অ্যাকাউন্টে কীভাবে লক্ষ লক্ষ টাকা এল, সেটাও ইডি-র প্রশ্ন। অনুব্রত-ঘনিষ্ঠদের বয়ানকে সামনে রেখেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা করছেন ইডি-র তদন্তকারীরা। 

ইডি সূত্রে খবর, গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে। পাশাপাশি, ইডি হেফাজতে থাকাকালীন প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা করানো হবে অনুব্রতর। 

গতকাল মাঝরাতে সরগরম হয়ে ওঠে দিল্লি। অনুব্রত মণ্ডলকে ঘিরে টানটান নাটক। রাতেই অশোক বিহারে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ সিংয়ের কাছে অনুব্রতকে ভার্চুয়ালি পেশ করা হয়। ১০ মার্চ পর্যন্ত অনুব্রতকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আপাতত অপেক্ষা অনুব্রতকে জেরায় নতুন কী তথ্য উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির হাতে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget