এক্সপ্লোর

Suvendu Adhikari : বাংলায় দ্য কেরালা স্টোরির প্রদর্শন ব্যান হওয়ায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারী

তৃণমূল (TMC) সরকারের আমলে এই প্রথম সরকারিভাবে কোনও ছবির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলকাতা : বাংলায় দ্য কেরালা স্টোরির (The Kerala Story) প্রদর্শন ব্যান হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা শুভেন্দু অধিকারীর। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ট্যুইটে লিখেছেন, যতদূর জানি, কেরলে কীভাবে মৌলবাদী ধর্মগুরুরা মহিলাদের মগজধোলাই করেন, তা নিয়ে তৈরি হয়েছে দ্য কেরালা স্টোরি। এখানে দেখানো হয়েছে, কীভাবে কেরলে মহিলাদের ধর্মান্তরিত করে আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়ায় জঙ্গি সংগঠন ISIS-এর হয়ে যুদ্ধ করতে পাঠানো হয়। এই ছবিটি ISIS এবং তার জঙ্গি কার্যকলাপের বিপক্ষে।

শুভেন্দু অধিকারীর কটাক্ষ, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ISIS-এর প্রতি সহানুভূতিশীল ? শুভেন্দুর প্রশ্ন, এই ছবি দেখানো হলে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা কেন বিঘ্নিত হবে ? ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত। অথবা, যদি মুখ্যমন্ত্রী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হন, তাহলে পদত্যাগ করা উচিত। মনে রাখতে হবে, কেরল হাইকোর্ট এই ছবির প্রদর্শনে স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করেছে। এই প্রসঙ্গে অভিনেত্রী শাবানা আজমির (Shabana Azmi) ট্যুইটের প্রসঙ্গ টেনে তিনিও যে এই ছবির প্রদর্শনে সমর্থন জানিয়েছেন, তা উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তৃণমূল (TMC) সরকারের আমলে এই প্রথম সরকারিভাবে কোনও ছবির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার নবান্নে 'দ্য কেরালা স্টোরি'র বিরুদ্ধে জাত-পাতের রাজনীতির পাশাপাশি কোনও একটি সম্প্রদায়কে হেনস্থার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারপরই দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুতে (TamilNadu) আগেই ছবির প্রদর্শন বন্ধ রেখেছেন মাল্টিপ্লেক্সের মালিকরা। আর এবার, পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি' ছবি নিষিদ্ধ হওয়া নিয়ে জল গড়িয়েছে রাজনীতির ময়দানে। একের পর এক ট্যুইটে রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। ছবি নিষিদ্ধ করার প্রতিবাদে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। দু-দিন আগেই কর্ণাটকের ভোট-প্রচারে 'দ্য কেরালা স্টোরি'র প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendrs Modi)।

এর আগে বারেবারে শাসকের রেষানলে পড়ে সিনেমা। ২০০২ সালে নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্য়মন্ত্রী তখন আমদাবাদ সহ গুজরাতের বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী হিংসার প্রসঙ্গ থাকায়, BBC-র তথ্যচিত্র 'ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্টেন' নিষিদ্ধ করে মোদি সরকার। এর আগে গুজরাতে নিষিদ্ধ করা হয়েছিল পরজানিয়া এবং ফিরাক-এর মতো ছবি। গুজরাতে মুক্তি পায়নি আমির খান ও কাজল অভিনীত ফনা। শুধু কেন্দ্র নয়, রাজ্যেও এই উদাহরণ রয়েছে। বাম আমলে ২০০৬-এ নন্দনে সুমন মুখোপাধ্যায়ের ছবি ‘হারবার্ট’-এর প্রদর্শনের অনুমতি নাকচ করে দেওয়া হয়েছিল ৷ দু’হাজার একেও একইভাবে চলচ্চিত্রের ওপর নেমে এসেছিল শাসকের খাড়া ৷ সেবার আলেকজান্ডার সকুরভের ছবি টরাসের প্রদর্শনে আপত্তি জানিয়েছিলেন বিমান বসু৷ লেনিনকে হেয় করা হচ্ছে অভিযোগে কলকাতা চলচ্চিত্র উৎসবে বিক্ষোভ দেখিয়েছিল একটি সংগঠন৷ নিট ফল ছবিটি তুলে নেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন- হুড়মুড়িয়ে ছিঁড়ে পড়ল নার্সিংহোমের লিফট, কসবায় গুরুতর আহত চিকিৎসক, মৃত্যু স্ত্রীর

1975 সালে জরুরি অবস্থার সময় কিসসা কুর্সি কা ছবির মুক্তিতে বাধা দেওয়া হয়েছিল । বলা হয় এর নেপথ্য়ে ছিলেন সঞ্জয় গান্ধী সেই ছবি কোনওদিন মুক্তির মুখ দেখেনি। জরুরি অবস্থার সময় বাধাপ্রাপ্ত হয়েছিল গুজলাজ পরিচালিত সুচিত্রা সেন ও সঞ্জীব কুমার অভিনীত বিখ্য়াত ছবি আঁধি। জনতা সরকার ক্ষমতায় আসার পর আঁধি মুক্তি পায় এবং সুপারহিট হয়।

আরও পড়ুন- অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget