এক্সপ্লোর

Kaliagang Incident Update : 'কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু মৃত্যুঞ্জয় বর্মনের', হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা

ধর্ষণ ও খুনের অভিযোগে ইতিমধ্য়েই উত্তপ্ত কালিয়াগঞ্জ। পুড়েছে থানা চত্বর। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি!

কলকাতা : কালিয়াগঞ্জে (Kaliagang) মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু মামলায় আদালতের দ্বারস্থ ইন্দ্রনীল খাঁ । কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের (Mrityunjoy Burman) মৃত্যু হয়েছে, এই অভিযোগে আদালতে গেলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানান। জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন। মামলার অনুমতি দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।

ঘটনাটা কী ?

নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। নিহত মৃত্য়ুঞ্জয় বর্মন, বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের খুড়তুতো ভাই। যদিও নিহত যুবককে নিজেদের কর্মী বলেই দাবি করছে বিজেপি। পুলিশ গুলি চালিয়ে ঠিক করেনি, বলে মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান।

ওঁ ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম। ঊর্বারু কমিব বন্ধনাৎ মৃত্যুমক্ষীয় মামৃতাৎ। কথিত আছে, মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে মহা মৃত্য়ুঞ্জয় মন্ত্র জপ করতে হয়! মা-বাবাও অনেক সাধ করেই ছেলের নাম রেখেছিলেন মৃত্য়ুঞ্জয়! কিন্তু শেষ অবধি মৃত্য়ুকে জয় করা তো দূরের কথা, অকালে বেঘোরে প্রাণ হারালেন বছর তেত্রিশের মুত্য়ুঞ্জয় বর্মন!

ধর্ষণ ও খুনের অভিযোগে ইতিমধ্য়েই উত্তপ্ত কালিয়াগঞ্জ। পুড়েছে থানা চত্বর। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি! আর সেই কালিয়াগঞ্জেই আরও এক প্রাণহানি! গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হল মৃত্য়ুঞ্জয় বর্মনের। পরিবারের অভিযোগ, গভীর রাতে অভিযান চালানোর সময় গুলি চালায় পুলিশ।

শুক্রবার যেখানে নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল, সেখান থেকে রাধিকাপুরের দূরত্ব ৩০ কিলোমিটার। যেখানে খুন হয়ে গেলেন মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। তিনি হলেন, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিষ্ণু বর্মনের খুড়তুতো ভাই। নিহতের পরিবারের দাবি, বুধবার ২টো নাগাদ, ৩টে গাড়িতে চড়ে কালিয়াগঞ্জের চাঁদগাঁয় বিষ্ণু বর্মনের বাড়িতে হানা দেয় পুলিশ। বিষ্ণুকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে তুলে নিয়ে যায় তারা। সেইসময় গ্রামবাসী বাধা দেওয়ায়, পুলিশ ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তখনই মৃত্যুঞ্জয়ের বুকে একটি গুলি লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোলও! পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ তুলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন, তাদেরই পঞ্চায়েত উপপ্রধান।

রাজনৈতিক এই তরজার মধ্য়েই একটা প্রাণ ঝরে গেল। তার দায় কে নেবে? এদিকে কালিয়াগঞ্জের এই ঘটনার প্রতিবাদে আজ উত্তরবঙ্গের ৮ জেলায় বিজেপির ডাকে বনধ পালিত হচ্ছে। জায়গায় জায়গায় উত্তেজনার ছবি ধরা পড়েছে সকাল থেকে।

আরও পড়ুন ; গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget