এক্সপ্লোর

Mamata Banerjee: বাংলায় ফিরল পহেলগাঁওয়ে নিহতদের কফিনবন্দি দেহ, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর

Kashmir News: কাশ্মীরের বৈসরণে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি। ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে পর্যটকদের খুন। পুলওয়ামার ৬ বছর পর ফের ভয়াবহ নাশকতা সাক্ষী ভূস্বর্গ।

কলকাতা: কাশ্মীরে জঙ্গি হামলার নিহত বাংলার ৩। বৈষ্ণবঘাটা ও বেহালার ২ বাসিন্দার মৃত্যু। প্রাণ গেল পুরুলিয়ার বাসিন্দা, হায়দরাবাদে কর্মরত এক IB অফিসারেরও। ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে তাঁদের কফিনবন্দি দেহ। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবাদীদের গুলিতে বাংলার ৩ জন-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। ধর্মীয় পরিচয় জেনে টার্গেট কিলিং, দাবি প্রত্যক্ষদর্শীদের। জঙ্গিদের গুলিতে নিহত দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারী। কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহর। জঙ্গি হানায় প্রাণ গেছে হায়দরাবাদে কর্মরত IB অফিসার পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জনের। এদিন সন্ধেয় তাঁদের কফিনবন্দি দেহ এসে পৌঁছেছে রাজ্যে। এই ঘটনায় বুধবার মুখ্যমন্ত্রী বলেন, "সন্ত্রাসের কোনও জাত নেই। কোনও ধর্ম নেই। এদের ক্ষমাও করা যায় না। বেছে বেছে করেছে। ওখানে তো সেনা ছিল। আমরা চাই যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আমি নিজে পরিবারের সঙ্গে কথা বলেছি। বিতানের স্ত্রী এবং ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। বেহালায় যাঁর মৃত্যু হয়েছে তাঁর দাদার সঙ্গে কথা হয়েছে। এই দুঃখের দিনে ওদের পাশে আছি।'' 

বছর চল্লিশের বিতান ফ্লোরিডার থাকতেন। কাজ করতেন তথ্যপ্রযুক্তি সংস্থায়। বিতানের পৈতৃক বাড়ি বেহালায়। বাড়ির ছোট ছেলে। জঙ্গিদের গুলিতে সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ দম্পতি। যে সন্ত্রাসের হাত থেকে বাঁচতে ১৯৬৪ সালে ওপার বাংলা থেকে এপারে এসেছিলেন বীরেশ্বর অধিকারী। এত বছর পর নিজের দেশে সেই সন্ত্রাসেরই বলি হল তাঁর সন্তান। মার্কিন মুলুকে থাকলেও শিকড় ভোলেননি বিতান। বৃদ্ধ মা-বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন ছোট ছেলে। এবার কী হবে? ভেবে আকুল সন্তানহারা দম্পতি। নেতাজিনগর থানা এলাকায় বৈষ্ণবঘাটা লেনে বিতানের আত্মীয়ের বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী ও সাড়ে ৩ বছরের ছেলে।

বেহালার সখেরবাজারের বাসিন্দা বছর ৫২-র সমীর গুহ কেন্দ্রীয় সরকারি কর্মী। স্ত্রী ও মেয়েকে নিয়ে গেছিলেন কাশ্মীরে ঘুরতে। নিহতের স্ত্রী জানিয়েছেন, তাঁদের সামনেই স্বামীকে গুলি করে মারে জঙ্গিরা। নিহত সমীর গুহর স্ত্রী শবরী গুহ বলেন, "গোটা ১০-১৫ জন ওখানে ছিলাম আমরা। এলোপাথাড়ি গুলি...কোনও জিজ্ঞাসা নয়। মেয়েকে আমার স্বামী ডাকছে জিয়া জিয়া...তুই শুয়ে পড়, শুয়ে পড়। মুখে মাস্ক লাগানো ছিল। বলছে, ইনকো ছোড়না নেহি, ইনকো ছোড়না নেহি। সবাই শুয়ে পড়ল, আমার স্বামীকে গুলি মারল। আমরা স্বামীকে নিয়ে আসতে পারিনি ওখান থেকে। আমাদের আজ ফিরে যাওয়ার কথা ছিল কলকাতায়।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার CJP-র
যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার CJP-র
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Pankaj Dutta : প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
Professor Arrested: ছাত্রীদের বারবার কুপ্রস্তাব, অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার কলেজের ভূগোল অধ্যাপক
ছাত্রীদের বারবার কুপ্রস্তাব, অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার কলেজের ভূগোল অধ্যাপক

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget