এক্সপ্লোর

Kolkata News: রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যুবকের দেহ উদ্ধার, কম্বল চাপা দেওয়া অবস্থায় পড়েছিল

Rabindra Sarobar Stadium: কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, খতিয়ে দেখছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এক যুবকের দেহ উদ্ধার। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেহটি দেখতে পান। কম্বল চাপা দেওয়া অবস্থায় পড়েছিল অজ্ঞাতপরিচয় যুবকের দেহটি। স্থানীয়রা জানিয়েছেন, এই যুবককে রবীন্দ্র সরোবর চত্বরে মাঝেমধ্যেই থাকতে দেখা যেত। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, খতিয়ে দেখছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। (Kolkata News)

রোজ বহু মানুষই রবীন্দ্র সরোবরে হাঁটতে যান। আজ সকালেও হাঁটতে গিয়েছিলেন অনেকে। সকাল ৯টা নাগাদ তাঁরাই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। স্টেডিয়ামের নীচের বারান্দায়, কম্বল চাপা দেওয়া অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছে এক যুবক। এর পর পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানায় পুলিশ। (Rabindra Sarobar Stadium)

পুলিশ এসে ওই যুবককে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই যুবককে এখনও শনাক্ত করা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবককে প্রায়ই রবীন্দ্র সরোবর চত্বরে দেখা যেত। বয়স হবে ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। কী কারণে তাঁর মৃত্যু হল, জানা যায়নি এখনও পর্যন্ত। 

ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উঠে আসছে। রবীন্দ্র সরোবরের সব গেট বন্ধ থাকে। তার মধ্যে কী করে ওই যুবক সেখানে ঢুকতেন, থাকতেন, উঠছে প্রশ্ন। রবীন্দ্র সরোবরের কর্মীরা জানিয়েছেন, মাঝে মধ্যেই ওই যুবককে দেখা যেত সেখানে। শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি মারা গিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের আত্মীয়-পরিজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে।

এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি। ওই যুবকের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা সম্ভব হবে। কিন্তু রবীন্দ্র সরোবরের মতো জায়গায় এই ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। 

অন্য দিকে, ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে গুলিকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভরদুপুরে মহম্মদ ইমদাদুল হক নামে বছর ২৭-এর যুবককে গুলি করে পালায় তিন দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে ব্যারাকপুর কমিশনারেটের সদর দফতরের দূরত্ব মেরেকেটে ৫০০ মিটার। আশেপাশে রয়েছে কমিশনারেটের একাধিক আধিকারিকের অফিস। এমন গুরুত্বপূর্ণ জায়গায় দুষ্কৃতীরা এতটা বেপরোয়া হয়ে ওঠার সাহস পাচ্ছে কী করে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dengue Vaccine : ভারতে প্রথমবার ডেঙ্গির ভ্যাকসিন, কারা পাবেন? কারা পাবেন না? কতটা নিরাপদ?
ভারতে প্রথমবার ডেঙ্গির ভ্যাকসিন, কারা পাবেন? কারা পাবেন না? কতটা নিরাপদ?
Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
Abhishek Banerjee Vs Madan Mitra: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ১০ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি
মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ১০ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি
West Bengal News Live: 'শহিদ' নিয়েও টানাটানি-ভাগাভাগি, কে আসল তৃণমূল, তা প্রমাণ করতে ভাষণে পরস্পরকে আক্রমণ
'শহিদ' নিয়েও টানাটানি-ভাগাভাগি, কে আসল তৃণমূল, তা প্রমাণ করতে ভাষণে পরস্পরকে আক্রমণ

ভিডিও

Mamata Banerjee - TMC News | পরিবর্তনের বাংলায় এক অন্য়রকম ২১ জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী!
Mamata Banerjee-Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই
Mamata Banerjee-21July News | মঙ্গলবার ৪ ভাগে হল শহিদ স্মরণ | ABP ANANDA LIVE
TMC-Mamata Banerjee - 21July | তৃণমূল জমানায় প্রতি বছরই ২১ জুলাইয়ের শহিদ তর্পণের মঞ্চে দেখা যেত টালিগঞ্জের কলাকুশলী থেকে বিদ্বজ্জনদের
Mamata Banerjee - 21July | একুশে জুলাইয়ের আগের রাতে, মঞ্চ ভাঙচুর সহ একাধিক অভিযোগে সরব হল 'কালীঘাট তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget