এক্সপ্লোর

Nadia: চূর্ণী নদীর জলে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় যুবকের দেহ, চাঞ্চল্য এলাকায়

Nadia News: চূর্ণী নদীর জলে এক যুবকের ভাসমান দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানা এলাকার আইসতলা চূর্ণী নদীর ঘাটে।

সুজিত মণ্ডল, নদিয়া: নদীর জলে (River Water) ভেসে উঠল যুবকের মৃতদেহ (Dead Body)। নদিয়ার (Nadia) রানাঘাট অঞ্চলের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

নদীর জলে ভেসে উঠল যুবকের মৃতদেহ

চূর্ণী নদীর জলে এক যুবকের ভাসমান দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানা এলাকার আইসতলা চূর্ণী নদীর ঘাটে।

অন্যদিনের মতোই রবিবারও সকালে নদীতে স্নান করতে আসেন স্থানীয় মানুষেরা। তখনই তাঁদের নজরে আসে, একটি দেহ চূর্ণী নদীর জলে ভাসমান অবস্থায় রয়েছে। এরপর তাঁরাই খবর দেন রানাঘাট থানায়। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। অজ্ঞাত পরিচয় ওই যুবকের দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, দিন কয়েক আগে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। আসানসোলের (Asansol) হিরাপুর থানার অন্তর্গত নিউটাউন এলাকার (Newtown) ঘটনা। মৃত আদিবাসী ছাত্রীর নাম কোয়েল হাসদা। তার বয়স হয়েছিল ২২ বছর। গত মঙ্গলবার রাতের বেলায় ছাত্রীর মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে নিখোঁজ ছিল ওই ছাত্রী। পুলিশ মৃতদেহর খবর পেয়ে নিউটাউন ১২ নম্বর রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। বুধবার তার ময়নাতদন্ত হয়।

প্রসঙ্গত, গতবছর নাকতলায় কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছিল। লেডি ব্রেবোর্ন কলেজের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তাঁর নিজের ফ্ল্যাটেই মিলেছিল দেহ। পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছিল, সবার সঙ্গে বিশ্বকাপ ফাইনালও দেখেছিল ওই ছাত্রী। ভোরবেলায় ডাকাডাকিতে সাড়া না পাওয়ায়, দরজা ভেঙে ঘরে ঢুকলেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকেরা। ঘটনায় নেতাজিনগর থানা তদন্তে নামে। ইতিমধ্যে ঘর থেকে একটি ডায়েরি  উদ্ধার হয়েছিল, সেই ডায়েরিতে লেখা 'কেউ ভালবাসে না, কিছু করতে পারছি না'। পরিবারের দাবি, দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিল ওই ছাত্রী।

আরও পড়ুন: Udayan Guha: 'নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসু'! আরও বিস্ফোরক অভিযোগ উদয়নের

গত বছর নভেম্বরেও সামনে এসেছিল মর্মান্তিক আরও একটি ঘটনা। জনবসতি এলাকায় উদ্ধার হয়েছিল পচাগলা দেহ। উত্তর ২৪ পরগনায় অশোকনগর থানার হিজলিয়া এলাকায় অশোকনগর কল্যাণগড় পুরসভার ভ্যাটের পাশ থেকে উদ্ধার হয়েছিল এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। এলাকাটি হাবরা-নৈহাটি রোডের পার্শ্ববর্তী এলাকা। অশোকনগরেই একটি মেস থেকে উদ্ধার হয়েছিল এক কলেজ পড়ুয়ার দেহ। দেহের গলা ও দেহে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন মিলেছিল। খাটের নীচ থেকে উদ্ধার হয়েছিল ক্ষতবিক্ষত দেহ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget