এক্সপ্লোর

Bogtui Update: CID-এর নজরে এবার রামপুরহাটে CBI-এর অস্থায়ী ক্যাম্পের ইন্টারোগেশন রুম

আজ দ্বিতীয়বার তদন্তে আসছে ফরেন্সিক দল। শাওয়ার পাইপ থেকে শৌচাগারের উচ্চতা, লালনের ওজন ও উচ্চতা, সবটাই পরীক্ষা করে দেখা হবে।

বগটুই: বগটুইকাণ্ডে লালন শেখের তদন্তে CID-এর নজরে এবার রামপুরহাটে CBI-এর অস্থায়ী ক্যাম্পের ইন্টারোগেশন রুম। আজ দ্বিতীয়বার তদন্তে আসছে ফরেন্সিক দল। শাওয়ার পাইপ থেকে শৌচাগারের উচ্চতা, লালনের ওজন ও উচ্চতা, সবটাই পরীক্ষা করে দেখা হবে। এই উচ্চতায় আত্মহত্যা সম্ভব কি না, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। লালনের দেহের ভার বহনের ক্ষমতা শাওয়ার পাইপের ছিল কিনা, তা জানতে সম ওজনের সামগ্রী দিয়ে পরীক্ষা করা হবে।

অন্যদিকে রামপুরহাটে CBI হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় তৃতীয় দিন সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেকেন্ড-ইন-কমান্ড অজয় ভাটনগর। লালনের মৃত্যুর ঘটনায় পুলিশের FIR-এ নাম থাকা CBI আধিকারিক ও অফিসারদের সঙ্গে কথা বলছেন CBI-এর অ্যাডিশনাল ডিরেক্টর। গরুপাচার মামলার দুই তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য ও স্বরূপ দে-কেও নিজাম প্যালেস থেকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। গরুপাচার মামলার ওই দুই তদন্তকারী অফিসারের বয়ানও রেকর্ড করা হচ্ছে। 

লালন শেখের মৃত্যু মামলার শুনানি হাইকোর্টে। শুরু তদন্ত জানাল সিবিআই। আগামী ১৯ শে ডিসেম্বরের মধ্যে সিবিআইকে আদালতে বিভাগীয় তদন্তের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি হবে আগামী ১৯ ডিসেম্বর। সিবিআইয়ের বক্তব্য এই ঘটনা দুর্ভাগ্যজনক। 'সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিআইডি'। এই তদন্তে ভরসা রাখতে পারা যাচ্ছে না বলে আদালতে জানাল সিবিআই। সিবিআইয়ের অভিযোগ এটি আত্মহত্যার ঘটনা, কিন্তু খুনের ধারায় মামলা রুজু হয়েছে, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে রাজ্যের বক্তব্য, সিবিআইয়ের তদন্তে আমরা বাধা দিচ্ছি না।হেফাজতে মৃত্যু হলে তার তদন্ত কে করবে ? প্রশ্ন রাজ্যের। অন্য তদন্তের সঙ্গে এই তদন্তের কোনও সম্পর্ক নেই, বক্তব্য রাজ্যের। কর্মরত বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো হোক, বক্তব্য মামলাকারীর। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget