এক্সপ্লোর

Bolla Kali Puja 2024: মনস্কামনা পূরণ হওয়ায় সময় পরিবর্তন, চারশো বছরের রীতি মেনে বোল্লা কালীপুজোর আয়োজন

South Dinajpur News: উত্তরবঙ্গের রাস উৎসবের পরেই দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা গ্রাম পঞ্চায়েতের বোল্লা রক্ষা কালি পুজো অন্যতম।

বালুরঘাট: স্টেশন নেই। তবে কালী পুজো দেখার জন্য প্রতিবছর এই সময় ট্রেন থামে সেখানে। মন্দিরের কাছে ট্রেন থামতেই দুচোখ ভরে দেখে নেন দর্শনার্থীরা। বালুরঘাট থেকে ২৬ মাইল দুরত্বে বোল্লা গ্রামে বাৎসরিক পুজো শুরু। 

সাড়ে সাত ফুট উচ্চতা বিশিষ্ট জাগ্রত এই মায়ের প্রতিমাকে। ১২০ গ্রাম সোনার জিহ্বা, ৫ কিলো ওজনের রুপোর নূপুর, হিরে বসানো সোনার টিপ, আট ফুট রুপোর নরমুন্ড মালা দিয়ে এবার সেজে উঠছে বোল্লা রক্ষা কালিমাতার পুজো। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী পুজো শুরু হল আজ থেকে। চারদিন ধরে চলা এই পুজোয়  সোনা ও রুপো মিলিয়ে অন্তত ৩০ কেজি ওজনের অলঙ্কার পড়ানো হবে। এর পাশাপাশি, এবছরই প্রথম মন্দিরে সারাবছর ভক্ত এবং পুণ্যার্থীদের জন্য সাড়ে তিন কিলো রুপো দিয়ে তৈরি করা হয়েছে বোল্লা কালীর মুখ।  

উত্তরবঙ্গের রাস উৎসবের পরেই দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা গ্রাম পঞ্চায়েতের বোল্লা রক্ষা কালী পুজো শুরু হয়। বোল্লা গ্রামের নাম অনুসারেই মায়ের নামকরণ। এই পুজোয় কোনো তিথি নক্ষত্র দেখে নয়ষ শুধু মাত্র  রাস পূর্ণিমার পরের শুক্রবার এই পুজোর নিয়ম। যা চলে আসছে অন্তত  চারশো বছর ধরে। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এদিন রাস পূর্ণিমার পরের শুক্রবার। তিন দিন পুজো ও মেলা শেষে মায়ের প্রতিমা মন্দির সংলগ্ন পুকুরে বিসর্জন দেওয়া হয়ে থাকে। ফলে সারাবছর বোল্লা মাতার দর্শন করতে পারেন না পুণ্যার্থীকে। বরাবরের এই বিষয়টিকে নজরে রেখে এবার রুপো দিয়ে মুখ তৈরি করা হয়েছে ৪ লক্ষ টাকা ব্যয়ে। যা স্থায়ীভাবে রাখা থাকবে মন্দিরের বেদীতে। 

জনশ্রুতি অনুযায়ী, কথিত আছে, জনৈক এক ব্যক্তি (অবশ্য এই নিয়ে মতান্তর রয়েছে। অনেক পুরনো বাসিন্দারা বলেন পুরুষ নয় মহিলা) মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন ও প্রতিষ্ঠা করে নিত্যপূজা শুরু করেন। এই সময়ে মাকে ‘মরকা কালী’ বলে অভিহিত করা হত। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হত মায়ের বিশেষ পূজা। এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারিমোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাঁকে গ্রেফতার করা হয়। তখন তিনি মড়কা কালী মায়ের কাছে প্রার্থনা করেন। বিচারে তিনি ও গ্রামবাসীরা বেকসুর খালাস পান। মা তাঁদের মনস্কামনা পূরণ করায় মাকে পুজো দেবেন বলে জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায়, সেই সময় তিনি ধার্য করেন যে, রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন। সেই থেকে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে দেবীর বাৎসরিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সালটা ছিল ১৯২০। মা তখন থেকে রক্ষা কালী নামে পরিচিত হন পরে গ্রামের নাম বোল্লা জুড়ে গিয়ে বোল্লা রক্ষা কালী মাতার নামে খ্যাত হন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: সোমবার কালীঘাটে TMC-র জাতীয় কর্মসমিতির বৈঠক, কী বার্তা দেবেন তৃণমূলনেত্রী?

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা
Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget