এক্সপ্লোর

Presidential Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচনে বাংলা বিধানসভাতেও ক্রস ভোট! কার ১টি ভোট পড়ল দ্রৌপদীর পক্ষে?

Cross Voting : তৃণমূলের ২২১টি ভোট ধরলেও ৪টি ভোট বাতিলে প্রশ্ন উঠছে। জল্পনা চলছে, তৃণমূলের ৪টি ভোট বাতিল না কি, বিজেপির ৪টি ভোট বাতিল। যদি বিজেপির ৪টি ভোট বাতিল হলে তৃণমূলের ৪টি ভোট কি ক্রস? 

কলকাতা : রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) বাংলা বিধানসভাতেও কি ক্রস ভোট (Cross Vote)! রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের ব্যালট খুলতে দেখা গিয়েছে, মোট ২৯১টি ভোটের মধ্যে তৃণমূলের ভোট পড়ল ২১৬। আর বিজেপির ভোট পড়েছে ৭১। বাংলা বিধানসভায় (Bengal Assembly) ২৯১টি ভোটের মধ্যে ৪টি ভোট বাতিল হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি ছিল, ৭০টির বেশি ভোট পড়লে বুঝতে হবে ক্রস ভোট। সেই অনুযায়ী বাংলা বিধানসভায় একটি ভোট বেশি পেয়েছে বিজেপি। ২৯৪টি বিধানসভায় ভোট পড়েনি ২জনের, বিরত ছিল আইএসএফ।

ভোটের দিন নিউটাউনের হোটেল থেকে বাসে করে বিধানসভায় ভোট দিতে এসেছিলেন বিজেপির ৬৬জন বিধায়ক। আলাদা গাড়িতে বিধানসভায় ভোট দিতে যান বিজেপির ৩জন বিধায়ক। অর্জুন-পুত্র পবন সিংহের ভোট ধরেও বিজেপির ভোট পড়ার কথা ৭০টি। তাহলেও ৭১টি ভোটের অতিরিক্ত কার ১টি ভোট পড়ল বিজেপির ঘরে? তাই নিয়ে শুরু জল্পনা।

তৃণমূলের ২২১টি ভোট ধরলেও ৪টি ভোট বাতিলে প্রশ্ন উঠছে। জল্পনা চলছে, তৃণমূলের ৪টি ভোট বাতিল না কি, বিজেপির ৪টি ভোট বাতিল। যদি বিজেপির ৪টি ভোট বাতিল হলে তৃণমূলের ৪টি ভোট কি ক্রস? 

প্রসঙ্গত, ভোটে ২১৬টি আসনে জিতেছিল তৃণমূল (TMC), পরে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেন ৫জন। বিজেপির ৭৭ জন বিধায়কের মধ্যে পরে উপনির্বাচনে ২ জন হেরে যান।

ক্রস ভোটিংয়ের প্রসঙ্গ সামনে আসতেই টুইট করে শুভেন্দু অধিকারী লেখেন, 'আমি যেমন বলেছিলাম, ঠিক তেমনই বিজেপির ৭০ জন বিধায়ক দ্রৌপদী মুর্মুর পক্ষেই ভোট দিয়েছেন। একজন তৃণমূল বিধায়ক ক্রস ভোট দিয়েছেন। ৪ জন তৃণমূল বিধায়কের ভোট বাতিল হয়েছে। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।'

আরও পড়ুন- কী কী সুবিধা পান দেশের রাষ্ট্রপতি, বেতনই বা কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget