এক্সপ্লোর

Lalgola News: ভোটের আগে লালগোলায় উদ্ধার সকেট বোমা নিষ্ক্রিয় করল পুলিশ

Lalgola News: শুক্রবার সকালে লালগোলার রামচন্দ্রপুর পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে থাকা একটি কালভার্টের নিচে থেকে উদ্ধার হয় দুব্যাগ সকেট বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ।

রাজীব চৌধুরী, লালগোলা: মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলায় (Lalgola) উদ্ধার হওয়া সকেট বোমা (saket Bomb) নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড (Bomb squad)। শুক্রবার সকালে লালগোলার রামচন্দ্রপুর পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে থাকা একটি কালভার্টের নিচে থেকে উদ্ধার হয় দুব্যাগ সকেট বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও।

 কিন্তু, তারা জানায় শনিবার ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া সকেট বোমাগুলি নিষ্ক্রিয় করতে পারবে। এরপরই ওই এলাকা ঘিরে ফেলে ঘটনাস্থলে পাহারায় রাখা হয় পুলিশকর্মীদের। কথা মতো শনিবার দুপুরে ওই এলাকাতে গিয়ে উদ্ধার হওয়া সকেট বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। 

পুলিশ সূত্রে জানা গেছে দুটি ব্যাগে মোট ৯টি বোমা রাখা ছিল। ভোটের আগে কী কারণে কে বা কারা ওই সকেট বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি নিয়ে ওই এলাকায় তদন্ত চালানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে নতুন করে সন্দেহজনক কিছু দেখা গেলে পুলিশকে খবর দিতে বলা হয়েছে। 

আরও পড়ুন: Hiranmoy Chatterjee Assets: মাথার উপর মোটা টাকা ঋণ, কমিশনকে সম্পত্তির হিসেব দিলেন হিরণ

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটতে শুরু হয়ে গেছে মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। চারিদিকে অস্ত্র এবং বোমাও উদ্ধার হচ্ছে। রামনবমীর মিছিলে গণ্ডগোলের জেরে তো রীতিমতো উত্তেজনা ছড়িয়ে ছিল মুর্শিদাবাদের বহরমপুরে। পরিস্থিতি দেখে ওই লোকসভা কেন্দ্রে ভোট পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলে খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এদিকে রাজনৈতিক হিংসা থেকে বোমা উদ্ধার, সবকিছুর জন্য সোজাসুজি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে দায়ী করছে বিজেপি, সিপিএম ও কংগ্রেস। ভোটে হিংসা করে জেতার জন্যই তারা বোমা মজুত করছে বলেও অভিযোগ বিরোধীদের। যদিও এই অভিযোগ অস্বীকার করা তৃণমূল কংগ্রেসের তরফে। উল্টে বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টির জন্য তারা বিজেপি, সিপিএম ও কংগ্রেসকেই দায়ী করছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Weather Today: আকাশে জমছে মেঘ, বিকেলের পরই বৃষ্টি কোন কোন জেলায়? বড় আপডেট আবহাওয়া দফতরের

 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget