এক্সপ্লোর

Weather Today: আকাশে জমছে মেঘ, বিকেলের পরই বৃষ্টি কোন কোন জেলায়? বড় আপডেট আবহাওয়া দফতরের

Weather Rain Today: রাজ্যে হাওয়া বদল। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: অসহ্য গরম থেকে আজই নিষ্কৃতি? বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানান হয়েছে কাল অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি বাড়বে, চলবে মঙ্গলবার পর্যন্ত। এর মধ্যে এই বৃষ্টির জেরে কলকাতায় গরম কমার সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।  

সেই কারণেই রাজ্যে হাওয়া বদল। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ভিজতে পারে কলকাতাও। শহরের সর্বোচ্চ তাপমাত্রা দু’দিন ধরেই চল্লিশের নীচে রয়েছে। 

ফলে আপাতত তাপপ্রবাহের কবলমুক্ত কলকাতা। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ধীরে ধীরে কমবে পশ্চিমা গরম বাতাসের দাপট। আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার থেকে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। 

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হতেই কমল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার সর্বোচ্চ তাপমাত্রা। তবে জলীয় বাষ্প ও রোদের তেজে অস্বস্তিকর গরম রয়েছে। 

আরও পড়ুন, 'রাজনীতিতে হিংসা নয় মিষ্টতা বাড়ুক', হাওড়ায় 'অভিনব মিষ্টি', বিক্রি বেশি তৃণমূলের!

বৃহস্পতি ও শুক্রবার তাপপ্রবাহের কবল থেকে মুক্ত ছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও কমেছে গরমের দাপট। বিগত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসীর। রোজই নতুন নতুন রেকর্ড গড়ছিল পারদ। চাতকের মতো একটু বৃষ্টির অপেক্ষা করছিলেন সকলে। দীর্ঘ দহন জ্বালা কাটিয়ে অবশেষে মিলল সুখবর। আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

কোন কোন জেলায় বৃষ্টি? 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চলতে পারে দমকা হাওয়াও। রবিবার দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অডি, BMW-সহ বাজেয়াপ্ত ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের? 'মমতার মদত ছাড়া অসম্ভব' মন্তব্য শুভেন্দুর
অডি, BMW-সহ বাজেয়াপ্ত ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের? 'মমতার মদত ছাড়া অসম্ভব' মন্তব্য শুভেন্দুর
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget