এক্সপ্লোর

কথা রাখলেন পুর প্রশাসক, পুজোর আগেই পুরোহিত, ঢাকি ও মৃৎশিল্পীদের দেওয়া হল টিকা

ভ্যাকসিন পেয়ে খুশি সকলেই। তাঁরা বলছেন, পুজো আসছে সে ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন প্রয়োজন ছিল। পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভ্যাকসিন দেওবার জন্য।

সমীরণ পাল, বনগাঁ: আশ্বাস দিয়েছিলেন। এবার সেই মতোই সম্পূর্ণ হল টিকাকরণ কর্মসূচি। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে পুরোহিত, ঢাকি ও মৃৎশিল্পীদের দেওয়া হল ভ্যাকসিন। দুর্গাপুজো আসছে, তার আগেই বনগাঁ পৌর এলাকার সমস্ত পুরোহিত ,ঢাকি ও মৃৎ শিল্পীদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করল বনগাঁ পৌরসভা। বৃহস্পতিবার দুপুরে পৌর ভবনে বনগাঁ পৌর প্রশাসক গোপাল শেঠ ও প্রাক্তন কাউন্সিলরদের উপস্থিতিতে  প্রায় ৩০০ পুরোহিত, ঢাকি, মৃতশিল্পীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

ভ্যাকসিন পেয়ে খুশি সকলেই। তাঁরা বলছেন, পুজো আসছে সে ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন প্রয়োজন ছিল। পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভ্যাকসিন দেওবার জন্য।

করোনা আবহে গত বছর সেভাবে বরাত আসেনি। এ বছর, শারদোত্‍সবের আগে, আশায় বুক বাঁধছেন ঢাকিরা। কিন্তু অনেকেরই তো ভ্যাকসিনেশন হয়নি। তাঁরা কি পারবেন পুজোয় সামিল হতে? চিন্তায় ছিলেন বনগাঁর প্রায় ৪০টি ঢাকি পরিবার। তাঁদের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন পুর প্রশাসক।

এ ঢাক দেয় ডাক, শোনায় আগমনীর সুর! ঢাকের বাদ্যি কানে এলেই মনটা কেমন যেন পুজো পুজো করে ওঠে। পুজোয় আধুনিকতার ছোঁয়া লাগলেও, বিন্দুমাত্র কমেনি ঢাকের চাহিদা। কিন্তু করোনা আবহে, এখনও অসহায় এই ঢাকি পরিবারগুলি। উত্তর ২৪ পরগনার বনগাঁর দাসপাড়া এলাকায় প্রায় ৪০ টি ঢাকি পরিবারের বাস। গত বছর মহামারীর তাণ্ডবে, সেভাবে বায়না আসেনি।

তবে এবছরেও চিন্তায় ছিলেন দাসপাড়ার ঢাকিরা।  বনগাঁ পুরসভার পুর প্রশাসক গোপাল শেঠ জানিয়েছিলেন, পুরসভা চেষ্টা করছে তালিকা তৈরি করে ভ্যাকসিন দেওয়ার। হাতে আর দুমাস। তারপরই শারদোত্সবে মেতে উঠবে আপামর বাঙালি। অন্যান্যবার রথের সময় থেকেই শুরু হয়ে যায়, ঢাকিদের বায়না। কিন্তু, মহামারী পরিস্থিতিতে এখনও সেভাবে বরাত আসেনি। ঢাকের বোল আছে। তাতে হৃদয়ের ডাক নেই! কবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, সে দিকেই তাকিয়ে অসহায় ঢাকিরা।

উল্লেখ্য, রাজ্যে ভ্যাকসিন হয়রানি অব্যাহত। গতমাসে প্রায় ৪২ লক্ষ ডোজ এসেছিল রাজ্যে। তবে ঘাটতি মেটেনি। ১৪ অগাস্ট ফের রাজ্যে এল ৭ লক্ষ ২ হাজার ১৭০টি কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ। পুনের সিরাম ইনস্টিটিউট থেকে আজই মোট ৭ লক্ষ ২ হাজার ১৭০টি ডোজ এসে পৌঁছেছে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে নিয়ে বাগবাজার সেন্ট্রাল স্টোরেই আপাতত রাখা হবে। তবে এখনও পর্যন্ত রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিনের জোগান নেই বলেই সরকারের তরফে জানানো হয়েছে।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget