এক্সপ্লোর

Aadhaar Card Cancel: বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রেশন, আধার বাতিলের চিঠি এবার বনগাঁয়

North 24 Parganas News: রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিনে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছে গিয়েছে।

সমীরণ পাল, বনগাঁ: বনগাঁর একাধিক বাড়িতে পৌঁছল আধার কার্ড বাতিলের চিঠি। যার ব্যাঙ্ক সহ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত প্রায় ৩০টি পরিবার। অবিলম্বে আধার কার্ড চালুর দাবিতে সরব হয়েছেন তাঁরা।

আধার কার্ড বাতিলের চিঠি: রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিনে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছে গিয়েছে। হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ার পর এবার উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় আধার বাতিলের চিঠি। বনগাঁ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩ টি পরিবারের কাছে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছে গিয়েছে। যাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকাবাসী। তাঁরা বলছেন, আধার কার্ড বাতিলের ফলে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। রেশন বন্ধ হয়ে গিয়েছে। গ্যাস তুলতে পারছেন না এবং বন্ধ হয়ে গিয়েছে সমস্ত রকম সরকারি পরিষেবা। তাঁরা চাইছেন অবিলম্বে তাদের আধার কার্ড চালু করা হোক।

জামালপুর, দুর্গাপুর, কৃষ্ণগঞ্জ, নাকাশিপাড়ায় বাড়ি বাড়ি আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি এসেছে। যাতে অথৈ জলে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এরপর ব্যাঙ্ক বা রেশন সংক্রান্ত সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। একই ছবি এবার বনগাঁতেও। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বনগাঁ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা মহন্ত। তিনি বলেন, "এই ওয়ার্ড মতুয়া অধ্যুষিত। প্রায় ৯০% মানুষ মতুয়া সম্প্রদায়ের। কয়েকদিন ধরে এলাকার মানুষ জানাচ্ছেন তাঁদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। কেন্দ্র সরকার ঘুরিয়ে এনআরসি চালু করছে।''

আর এই আধার কার্ড বাতিল নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এমনকী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন তিনি। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে। যাঁদের নাম কেটে দিয়েছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব। আধার কার্ড বাতিল করে দিলে, রাজ্যের পোর্টালে অভিযোগ জানান।’’ আধার কার্ড (Aadhar Card Cancel) বাতিল ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: HS 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষা পর্বে শব্দবাজির তাণ্ডব, প্রতিবাদ করায় মারধর নিউটাউনে

সেরা শিরোনাম

Teachers Recruitment: শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
Food Inspection: নামী কোম্পানির মোড়কে বিক্রি সস্তার তেল, হুগলিতে বেআইনি কারবারের বড় পর্দাফাঁস
নামী কোম্পানির মোড়কে বিক্রি সস্তার তেল, হুগলিতে বেআইনি কারবারের বড় পর্দাফাঁস
News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget