এক্সপ্লোর

Bowbazar Building Demolish: বউবাজারে ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি আংশিক ভাঙার কাজ শুরু আজ

KMRCL সূত্রে খবর, আংশিক ভাঙার পর যদি দেখা যায়, বাড়ির বাকি অংশ নিরাপদ, তাহলে সেই অংশটি আর ভাঙা হবে না। কিন্তু যদি দেখা যায়, বাকি অংশ বিপজ্জনক, তাহলে পুরো বাড়িটিই ভেঙে ফেলা হবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বউবাজারে (Bowbazar Building Demolish) ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি আংশিক ভাঙার কাজ আজ শুরু হবে। KMRCL সূত্রে খবর, আংশিক ভাঙার পর যদি দেখা যায়, বাড়ির বাকি অংশ নিরাপদ, তাহলে সেই অংশটি আর ভাঙা হবে না। কিন্তু যদি দেখা যায়, বাকি অংশ বিপজ্জনক, তাহলে পুরো বাড়িটিই ভেঙে ফেলা হবে। ওই এলাকার বাকি বাড়িগুলির ক্ষেত্রে কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে KMRCL সূত্রে খবর। পরামর্শ নেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বিশেষজ্ঞদেরও।

আজ শুরু ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙার কাজ: প্রাথমিকভাবে জানা গিয়েছে, আজ সকাল ১১টা থেকে কাজ শুরু হবে। ১৬ নম্বর এবং ১৬/১ নম্বর দুর্গা পিটুরি লেন- এই বাড়ি দুটির একাংশ ভাঙা হবে। যদি দেখা যায় বাড়ির অন্য অংশ নিরাপদ অবস্থায় আছে, তাহলে আর বাকিটা ভাঙা হবে। অন্যথায় ভেঙে ফেলা হবে দুটি বাড়িই। অন্যদিকে ১৫ নম্বর দুর্গাপিটুরি লেন- এই বাড়িটি কলকাতা পুরসভার খাতায় বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত হয়েছে। এই বাড়ির একাংশ হেলে পড়েছে ১৪ নম্বর বাড়ির দিকে। ওই বাড়ি ভেঙে ফেলার জন্য পুরসভার সঙ্গ আলোচনা করবে KMRCL কর্তৃপক্ষ। গোটা এলাকায় কম বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ১৪।  

এতদিনের আশ্রয়, ইঁট-কাঠ-সিমেন্টের আস্তরণে গাঁথা সুখ-দুঃখের মুহূর্ত। কিন্তু বউবাজারে মেট্রোয় কাজের জেরে ধসের কারণে ফের ঘরছাড়া হয়েছে একাধিক পরিবার। ফের আশ্রয় নিতে হয়েছে হোটেলে। কিন্তু নিজেদের এতদিনের বসত ভিটের কী হবে? আর কি ফেরা যাবে নিজের বাড়িতে? বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের মনে এখন এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। 

বাড়ি ভাঙা নিয়ে এই অনিশ্চয়তার তৈরি হওয়ায় মেট্রো কর্তৃপক্ষকেই দায়ী করেছেন স্থানীয় বিধায়ক ও কাউন্সিলর। চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, “মেট্রো নিজেরাই কনফিউজড। একপক্ষ বলছে ভাঙবে, একপক্ষ বলছে ভাঙবে না।’’এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি কি ভাঙা হবে? না, ভাঙা হবে না? যদি বাড়ি ভাঙা হয়, তাহলে পুনর্বাসন বা ক্ষতিপূরণ নিয়ে কী সিদ্ধান্ত হবে? এতগুলো সংশয়ের মধ্যেই রবিবার মেট্রোর নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা পুরসভার বৈঠক হয়। 

আরও পড়ুন: Bowbazar House Cracked: বউবাজার-বিপর্যয়ে রাজ্যের ওপর দায় চাপালেন দিলীপ, 'অর্বাচিনের মতো কথা' মন্তব্য তাপসের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee:
"আমার মাথা খাবে নাকি বিজেপির মাথা খাবে? কী দিয়ে রান্না করবে?" জনসভা কেন্দ্রকে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর!
Mamata Banerjee:
"বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন", "যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কেটেছে", ফের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়!
WB Assembly Election 2026: 'চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে...' খড়গপুরে চা চক্রে দিলীপের নিশানায় পুলিশ
'চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে...' খড়গপুরে চা চক্রে দিলীপের নিশানায় পুলিশ
Bengali News Live : খড়গপুরে রান্নার গ্যাস না পেয়ে বিক্ষোভে গ্রাহকরা
খড়গপুরে রান্নার গ্যাস না পেয়ে বিক্ষোভে গ্রাহকরা

ভিডিও

Chok Bhanga Chota | খাস কলকাতায় খুন হয়ে গেলেন এক ব্যক্তি ! ফের প্রশ্নে রাজ্যের আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE
Baghajatin News | বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দিকে দিকে অশান্তি | ABP Ananda LIVE
Mamata Banerjee | দুর্যোগ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget