এক্সপ্লোর

Bowbazar: মেট্রো টানেলে ওয়াটার পকেট বন্ধ করতে উদ্যোগ, কংক্রিটের চাদর তৈরির কাজ শুরু

Bowbazar Update: ইতিমধ্যে বিপজ্জনক বাড়ি ভাঙার কাজও শুরু করেছে মেট্রো প্রকল্পের বরাতপ্রাপ্ত সংস্থা KMRCL। কিন্তু যে কারণে পরপর বাড়িতে ফাটল, কোন পথে তার সমাধান? 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বউবাজারে মেট্রোর টানেলে (Bowbazar Metro Tunnel) আর যাতে কোনওভাবেই জল না ঢোকে তার জন্য তৎপর হল কেএমআরসিএল (KMRCL)। টানেলের দেওয়ালে কামানের মতো যন্ত্র দিয়ে ছোড়া হচ্ছে রাসায়নিক মেশানো বিশেষ মিশ্রণ। রাজ্যে বর্ষা ঢোকার আগেই এই কংক্রিটের চাদর তৈরির কাজ শেষ করতে চায় কেএমআরসিএল।

কেএমআরসিএলের বিশেষ উদ্যোগ

আড়াই বছর পর ফের ফিরেছে সেই আতঙ্ক। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বউবাজারের দুর্গা পিতুরি লেনে একাধিক বাড়িতে ধরেছে ফাটল। বাড়ি ছেড়ে হোটেলে আশ্রয় নিতে হয়েছে বাসিন্দাদের। 

ইতিমধ্যে বিপজ্জনক বাড়ি ভাঙার কাজও শুরু করেছে মেট্রো প্রকল্পের বরাতপ্রাপ্ত সংস্থা KMRCL। কিন্তু যে কারণে পরপর বাড়িতে ফাটল, কোন পথে তার সমাধান? 

KMRCL সূত্রে খবর, মেট্রোর টানেলে ওয়াটার পকেট বন্ধ করতে কংক্রিটের ৩টি স্তরের প্রলেপ দেওয়া হচ্ছে। ওয়াটার পকেট বন্ধ করতে টানেলের দেওয়ালে কামানের মতো যন্ত্র দিয়ে ছোড়া হচ্ছে রাসায়নিক যুক্ত বিশেষ মিশ্রণ। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় যাকে বলে ‘শট ক্রিট’।

আরও পড়ুন: SSC Update: স্কুলে ৬,৮৬১ নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ

২০১৯ সালে বউবাজারে বিপর্যয়ের পর মাটির তলায় আটকে যায় টানেল বোরিং মেশিন চণ্ডী। সেই TBM তুলতে চৌবাচ্চা তৈরি করে KMRCL। এরপরই মেট্রোর টানেলে জল ঢোকা আটকাতে কংক্রিট জয়েন্ট বক্স নির্মাণ শুরু করে KMRCL।  ৩৮ মিটারের মধ্যে ইতিমধ্যেই ২৯ মিটার কংক্রিটের চাদর বসানো হয়ে গেছে। বাকি রয়েছে ৯ মিটার। সাম্প্রতিক বৃষ্টিতে জলস্তর বেড়ে যাওয়ায় টানেলে ১১টি পকেট দিয়ে জল ঢুকতে শুরু করে। সেই জলের সঙ্গে মিশে ধুয়ে যেতে থাকে মাটি ও বালি। ফলে বসে যায় আশপাশের অংশের মাটি।

এবছর বর্ষা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। সেই বৃষ্টি নামার আগে কংক্রিটের চাদর তৈরির কাজ শেষ করা KMRCL-র কাছে বড় চ্যালেঞ্জ। 

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget