এক্সপ্লোর

SSC Update: স্কুলে ৬,৮৬১ নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ

ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ। এসএসসি উদ্যোগী হতে বলল স্কুল শিক্ষা দফতর। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নিয়োগের পরামর্শ। 

কলকাতা: এসএসসি দুর্নীতির অভিযোগে যখন কার্যত তোলপাড় মধ্যেই নতুন পদ তৈরির নির্দেশ দিল রাজ্য সরকার। স্কুলে ৬,৮৬১টি নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।

এসএসসি উদ্যোগী হতে বলল স্কুল শিক্ষা দফতর। পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এসএসসি নিয়োগ প্রক্রিয়া চালাবে এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রার্থীদের নিয়োগপত্র দেবে। এ ক্ষেত্রে আদালতের নির্দেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে যেন পালিত হয়, তা নিশ্চিত করার নির্দেশও এসএসসিকে দিয়েছে সরকার। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নিয়োগের পরামর্শ রাজ্যের।  

পদের বিস্তারিত: বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে ১,৯৩২টি পদ নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য, ২৪৭টি পদ একাদশ, দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের প্রার্থীদের জন্য, একাদশে দুটি পদ গ্রুপ সির জন্য, ১৯৮০টি পদ গ্রুপ ডির জন্য এবং ১,৬০০ পদ তৈরি হয়েছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের জন্য।

এর আগে গত ৫ মে নিয়োগ-‘দুর্নীতি’ তদন্তের মধ্যেই রাজ্যে শিক্ষক নিয়োগের তৎপরতা শুরু হয় (Teacher Recriutment in West Bengal)। দীর্ঘ ৬ বছর পর মাধ্যমিক (Madhyamik Level), উচ্চমাধ্যমিক (Uchha Madhyamik Level) স্তরে শিক্ষক নিয়োগ হতে চলেছে। দ্রুতই প্রকাশিত হবে নিয়োগ-বিজ্ঞপ্তি, জানায় স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। 

প্রসঙ্গত কত শূন্য পদ, পরীক্ষার তারিখ, যাবতীয় তথ্য জানানো হবে বিজ্ঞপ্তিতে। নবম-দশম অর্থাৎ মাধ্যমিক স্তরে ও একাদশ-দ্বাদশ তথা উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। পাশাপাশি জানা যাচ্ছে, নিয়োগ হবে প্রধান শিক্ষক পদেও, নোটিস দিল এসএসসি (SSC)। 

নিয়োগ কীভাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) সঙ্গে কথা বলার পর এসএসি কর্তৃপক্ষকে নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। প্রসঙ্গত, ২০১৬ সালের পর থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ হয়নি। প্রাথমিকভাবে স্থির হয়েছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে ও প্রদান শিক্ষক পদে নিয়োগ হবে। প্রাথমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ হবে পরে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget