এক্সপ্লোর

Bratya Basu: 'তাড়াহুড়োয় ভুল তথ্য বিরোধী দলনেতার...', পরিসংখ্যান দিয়ে পাল্টা ট্যুইট শিক্ষামন্ত্রীর

Suvendu Adhikari:একাধিক নিয়োগপত্র ট্যুইট করে রাজ্য সরকারকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা নিশানা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এদিনই সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে ট্যুইট করে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। কিছুক্ষণের মধ্যেই তাঁকে নিশানা করে পাল্টা ট্যুইট তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

শিক্ষামন্ত্রীর তোপ:
ট্যুইটে ব্রাত্য বসু লিখেছেন, 'একটি স্বয়ংশাসিত সংস্থার বিজ্ঞাপন ঘিরে তাড়াহুড়োয় ভুল তথ্য দিয়েছেন বিরোধী দলনেতা। ২০১১ থেকে সিএসসি ৭ হাজার ৫৪৬ জন সহকারী অধ্যাপক, ৩২৭ জন অধ্যক্ষর নাম সুপারিশ করেছে। আরও ১ হাজার ৬২৫ জনের নাম চলতি বছরই সুপারিশ করা হবে। আমরা কেন্দ্রের মতো স্বয়ংশাসিত সংস্থার কাজে হস্তক্ষেপ করি না।'

 

কী বলেছিলেন শুভেন্দু:
বিরোধী দলনেতা বলেন, 'দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার কৌশলগত ভাবে নিয়োগ সংস্থাগুলির ভূমিকা সঙ্কুচিত করছে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে কলেজ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পিএসসি-র ভূমিকা কী হবে? রাজ্য সরকার পুলিশের বদলে অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে। সিএমও-তে চুক্তিভিত্তিক কনসালট্যান্ট নিয়োগ করছে। কলেজে প্রফেসরের পরিবর্তে অস্থায়ী লেকচারার নিয়োগ করছে। কারণ তাতে খরচ কম, ডিএ নেই। এটাই কি আমাদের যুব সমাজের ভবিতব্য? জোর করে মর্যাদাহীন কাজ এভাবে করতে হবে?'একাধিক নিয়োগপত্র ট্যুইট করে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর।

তৃণমূলের পাল্টা:
তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। আট বছরে আট লক্ষ চাকরিও হয়নি। ভারতে এখন সবচেয়ে বেশি বেকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পদ অবলুপ্ত হয়েছে। বামেদের ঋণ ঘাড়ে নিয়ে পথচলা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে ক্রমাগত বাংলার অপমান করা হচ্ছে, বাংলাকে আক্রমণ করা হচ্ছে।'

এর আগেও নিশানা:
দুর্নীতির কারণে কেন্দ্রের তরফে বাংলাকে আর টাকা দেওয়া হবে না বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'একশো দিনের কাজ, আবাস যোজনায় ২৩-২৪ অর্থবর্ষে আর রাজ্যকে টাকা দেবে না কেন্দ্র।' ২৩-২৪ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনাতেও রাজ্যকে টাকা দেবে না কেন্দ্র, দাবি শুভেন্দুর। প্রচুর দুর্নীতির জন্য রাজ্যের ওপর আর্থিক নিষেধাজ্ঞা কেন্দ্রের, চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর।

বুধবার একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে শহরে। একদিকে অভিষেকের সভা, অন্যদিকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না। মমতার পাল্টা সভা বিজেপিরও। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় দিনই রাজ্যের বিরুদ্ধে পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। ৪০ ফুটের মঞ্চ তৈরি হয়েছে। শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্না চলবে। 

আরও পড়ুন: আসানসোলে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget