এক্সপ্লোর

Kolkata News: KMDA-র নিয়ন্ত্রনাধীন ব্রিজগুলির নীচে দেওয়া হবে গ্রিল, করা হবে দুর্গাপুর ব্রিজের স্বাস্থ্য়পরীক্ষাও

Durgapur Bridge: নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে--- শহরে KMDA-র নিয়ন্ত্রনাধীন যেসব ব্রিজ রয়েছে তার তলায় বসবাসকারী দখলদারদের সরিয়ে গ্রিল বসানো হবে।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: নিউ আলিপুরে ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার নগরোন্নয়ন দফতর এবং KMDA-র তরফে নয়া উদ্য়োগ নেওয়া হল। নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, KMDA-র নিয়ন্ত্রনাধীন ব্রিজগুলির নীচে গ্রিল দেওয়ার পাশাপাশি দুর্গাপুর ব্রিজের স্বাস্থ্য়পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউ আলিপুরে, দুর্গাপুর ব্রিজের তলার ঝুপড়িগুতে, বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসল নগরোন্নয়ন দফতর এবং KMDA... নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে--- শহরে KMDA-র নিয়ন্ত্রনাধীন যেসব ব্রিজ রয়েছে তার তলায় বসবাসকারী দখলদারদের সরিয়ে গ্রিল বসানো হবে। নিউ আলিপুরে ঝুপড়িতে আগুন লাগার পর, জবরদখল নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। ভোটার কার্ড আছে বলে দাবি করায়, সর্বস্ব হারানো ঝুপড়িবাসীদের সঙ্গে বচসায় জড়ান তিনি। এবার সরকারি জায়গা দখলমুক্ত করতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে নগরোন্নয়ন দফতর সূত্রে। এদিকে, অগ্নিকাণ্ডের পর দুর্গাপুর ব্রিজের স্বাস্থ্য় পরীক্ষা করা হবে বলেও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর। কোনও ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখবে রাজ্য় সরকারের ব্রিজ এক্সপার্ট কমিটি। সেই পরীক্ষার আগে পর্যন্ত ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে। ব্রিজের ওপর হাইট বার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য় সরকারের তরফে। 

প্রসঙ্গত, সম্প্রতি নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লেগেছিল। এর জেরে, দীর্ঘক্ষণের জন্য  দুর্গাপুর ব্রিজে যান চলাচল বন্ধ থাকে।  অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার পড়েই নড়েচড়ে বসেছে প্রশাসন। সেই কারণেই এই উদ্যোগ। ব্রিজগুলির নিচে গ্রিল দেওয়ার পাশাপাশি, দূর্গাপুর ব্রিজের স্বাস্থ্যপরীক্ষাও হবে বলে খবর সূত্রের। 

সম্প্রতি তপসিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় ২০০ টিরও বেশি ঝুপড়ি। আচমকা সবকিছু হারিয়ে দিশেহারা বহু মানুষ। গতকাল সরকারি তরফে দুর্গতদের কম্বল ও ত্রিপল বিতরণ করা হয়। তাঁদের ফের ঝুপড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বিধায়ক জাভেদ খান। মহিলা ও শিশুদের থাকার ব্যবস্থা হয়েছে স্থানীয় কয়েকটি স্কুল ও ক্লাবঘরে। 

আরও পড়ুন: Rajanya Haldar: অবশেষে মুক্তি পাচ্ছে আরজি কর কাণ্ডের আবহে তৈরি রাজন্যা হালদার অভিনীত ছবি 'আগমনী'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget