এক্সপ্লোর

Madan on Buddhadeb: 'বুদ্ধদেবের মতো মানুষ, আজকের রাজনীতিতে বিরল', বললেন মদন মিত্র

Madan on Buddhadeb Health: 'বুদ্ধবাবুর ঔদ্ধত্যে বহু ক্ষতি হয়েছে' বলে মন্তব্য কুণাল ঘোষের, দলের ভিতরেই অন্য সুর পাওয়া গেল মদনের। কী বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক ?

কলকাতা: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ( Buddhadeb Bhattacharjee )। রয়েছেন ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে। এমত অবস্থায়, তার আরোগ্য কামনায় প্রায় প্রতিটা রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরাই। এদিন বিকেলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাইরে বেরিয়ে তিনি বলেন, এইরকম একজন সৎ রাজনীতিবিদ,.. তিনি যেনও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।' এদিকে বিকেল গড়াতেই  'বুদ্ধবাবুর ঔদ্ধত্যে বহু ক্ষতি হয়েছে' বলে মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর এর পরেই কুণালের মন্তব্য ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। এদিকে এরই পাশাপাশি দলের ভিতরেই অন্য সুর পাওয়া গেল মদন মিত্রের তরফে (Madan Mitra)। মদন মিত্র বলেছেন, 'বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ, আজকের রাজনীতিতে বিরল..।'

'সোজা নির্ভিক শিরদাঁড়া...'

এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন,' আমার হৃদয়ের অন্তস্থল থেকে বলছি, আমি ওনাকে শ্রদ্ধা করি। ওনার শিক্ষাগত যোগ্যতাকে আমি মানি। এবং সবথেকে বড় কথা, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে বলা যেতেই পারে, এসমাজে হায়, সব কিছু ভাই, পাওয়া যায় ভাড়া, শুধু সোজা নির্ভিক শিরদাঁড়া ছাড়া। বুদ্ধদেব ভট্টাচার্যের শিরদাঁড়া আছে, এবং ভবিষ্যতেও যারা রাজনীতি করবে, তারাও যেনও মনে রাখে সব রাজনীতিবিদ, শিরদাঁড়া বিক্রি করে রাজনীতি করে না। এবং আজীবন বামপন্থী। জ্যোতিবাবু বুঝতে পেরেছিলেন, দলবদল করলে হয়তো প্রাইম মিনিস্টার হওয়া যেতে পারে। কিন্তু না, যাবার সময় বুকে লাল পতাকাই নিয়ে গিয়েছেন। এজন্যই বামপন্থীদেরকে আমি সম্মান করি। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ, আজকের রাজনীতিতে বিরল, তাঁদের প্রয়োজনীয়তা এত বেশি, এই মুহূর্তে আজকের এই ছেলেমেয়েদের কাছে , যারা রাজনীতি করছে, তাঁদের নতুন করে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষকে মডেল করা উচিত।' 

 'বুদ্ধবাবুর ঔদ্ধত্যে বহু ক্ষতি হয়েছে'

এদিকে এদিন কুণাল ঘোষ বলেন, 'বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছি। কিন্তু এই আরোগ্য কামনার সঙ্গে যাঁরা আদিখ্যেতা করে তাঁকে মহাপুরুষ সাজাচ্ছেন, তাঁদের সঙ্গে একমত নই। কারণ বুদ্ধবাবুর জমানায় সিপিএম অনেক খারাপ কাজ করেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের ঔদ্ধত্যে বহু ক্ষতি হয়েছে। অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছেন। হাসপাতালে দেখতে গিয়ে কার্যকরী কাজ হবে না। বুদ্ধবাবুর স্বাস্থ্য নিয়ে দায়িত্বশীল অভিভাবকের মতো খোঁজ খবর রাখছেন মুখ্যমন্ত্রী।'

আরও পড়ুন, 'এইরকম সৎ রাজনীতিবিদ..', বুদ্ধদেবকে দেখে 'প্রার্থনা' শুভেন্দুর

 'এইরকম একজন সৎ রাজনীতিবিদ..'

অপরদিকে, এদিন শুভেন্দু বলেন, 'পরিস্থিতিটা কিছুটা হলেও উন্নতি হয়েছে। এটাই আমাকে প্রাথমিকভাবে বলা হয়েছে। বাকিটা চিকিৎসকদের উপর আমাদের ভরসা রাখা উচিত। যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি, তাঁরা ভগবানের কাছে প্রার্থনা করব। এইরকম একজন সৎ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের জনমত নির্বিশেষে মানুষের শ্রদ্ধার ব্যাক্তি তিনি যেনও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget