এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: নিজেই চুমুক দিলেন স্যুপে, স্থিতিশীল বুদ্ধবাবু, গাইতে শোনা গেল রবীন্দ্রসঙ্গীতও

Buddhadeb Bhattacharjee Health Updates: বুদ্ধদেববাবু আগের থেকে অনেক ভাল, কথা বলছেন, আম খেতে চেয়েছেন বলে আগেই জানা গিয়েছিল।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: যে সমস্যা নিয়ে গিয়েছিলেন, তা থেকে মুক্ত হয়েছেন। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সংক্রমণ-মুক্ত হওয়ায় বন্ধ করা হয়েছে অ্যান্টিবায়োটিক। আপাতত দু'দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল থেকে কবে ছাড়া হবে তাঁকে, সোমবার তা নিয়ে হতে পারে সিদ্ধান্ত। (Buddhadeb Bhattacharjee)

বুদ্ধদেববাবু আগের থেকে অনেক ভাল, কথা বলছেন, আম খেতে চেয়েছেন বলে আগেই জানা গিয়েছিল। কলকাতার উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, এখন আরও ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের শয্যায় উঠে বসছেন। কখনও সখনও গুনগুন করে গাইছেন রবীন্দ্রসঙ্গীতও। রাইলস টিউব লাগানো থাকলেও, রবিবার নিজে থেকে স্যুপও গলায় ঢেলেছেন তিনি। (Buddhadeb Bhattacharjee Health Updates)

হাসাপাতালের তরফে জানানো হয়েছে, আগের থেকে তাঁর বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাঁর শরীর থেকে খুলে ফেলা হয়েছে সেন্ট্রাল লাইন এবং সব চ্যানেল। এখনও রাইলস টিউবের মধ্যে খাবার দেওয়া হচ্ছে তাঁকে যদিও। তবে রবিবার দুপুরে নিজে থেকে গলায় স্যুপ ঢেলেছেন তিনি। 

আরও পড়়ুন: Kunal Ghosh: সরকারের টাকা তছনছ করে বই, ঘন ঘন বিমানযাত্রা! রাজ্যপালকে আক্রমণ কুণালের

চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন পুরোপুরি স্থিতিশীল। বন্ধ করা হয়েছে অ্যান্টিবায়োটিক ডোজ। পাশাপাশি, বাড়িতে যে বাইপ্যাপ মেশিন ছিল, তা এনে হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, এইভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ির পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা চলছে।

এদিন হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, সোমবার ফের বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। কবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া তে পারে, তা নিয়ে মেডিক্যাল বোর্ডের মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে, শনিবার উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক সৌতিক পাণ্ডা বলেছিলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেশিদিন হাসপাতালে রাখলেও ফের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই সতর্কতা নেওয়া হচ্ছে।" হাসপাতালের এমডি তথা সিইও রূপালী বসু বলেছিলেন, "সোমবার হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।"

শনিবার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের যে বৈঠক হয়, সেখানে উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং তাঁর পূর্বসূরি সূর্যকান্ত মিশ্র। হাসপাতাল থেকে বেরিয়ে সেলিম বলেন, "আরও দু'দিন দেখবেন চিকিৎসকেরা। অ্যান্টিবায়োটিক ছাড়া উনি কেমন থাকেন, দেখা হবে।  চিকিৎসকরা যা জানিয়েছেন, তাতে আশ্বান্বিত আমরা। যে কারণে এসেছিলেন, তা থেকে সম্পূর্ণ মুক্ত।" তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার অপেক্ষায় তাঁর অনুগামীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget