এক্সপ্লোর

Bus overturns in Uluberia: ডিভাইডারে ধাক্কা, উলুবেড়িয়ায় বাস উল্টে জখম ১৬

Accident in Uluberia: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রিবোঝাই বাস। শনিবার দুপুরে উলুবেড়িয়া থানার মাধবপুরে ঘটনা। কম-বেশি ১৬ জনের চোট লেগেছে বলে পুলিশ সূত্রে খবর।

সুনীত হালদার, উলুবেড়িয়া: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল (accident) যাত্রিবোঝাই বাস (bus)। শনিবার দুপুরে উলুবেড়িয়া (uluberia)থানার মাধবপুরে ঘটনা। কম-বেশি ১৬ জনের চোট লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। আহতদের তালিকায় কয়েকজন মহিলাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে বরাতজোরে কারও প্রাণহানি হয়নি। 

কী হয়েছিল:
স্থানীয়দের বক্তব্য, এমনিতেই ১৬ নম্বর জাতীয় সড়ক (national highway) দুর্ঘটনাপ্রবণ। তবে আজ যা ঘটেছে সেটির পিছনে বাসের রেষারেষিকে দায়ী করছেন তাঁরা। কী হয়েছিল এদিন? প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ হঠাতই উলুবেড়িয়া থানার মাধবপুরের মহিষরেখা ব্রিজের কাছে বিকট আওয়াজ হয়। সেটি শুনেই দ্রুত ছুটে যান আশপাশের বাসিন্দারা। দেখেন, ব্রিজের কাছেই উল্টে পড়ে রয়েছে যাত্রিবোঝাই বাস। ভিতর থেকে গোঙানির আওয়াজ ভেসে আসছে। অল্প পরে উলুবেড়িয়া থানার পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে। স্থানীয় ও পুলিশ আধিকারিকদের তৎপরতায় বাসের জানলার কাচ ভেঙে উদ্ধার করা হয় জখমদের।
যাত্রীরা জানিয়েছেন, ঘটনার সময় বাসটিতে অন্তত ৫০ জন ছিলেন। সকলেই চন্দ্রকোনা যাচ্ছিলেন। হঠাৎ রাস্তায় অন্য একটি গাড়ির সঙ্গে রেষারেষি শুরু করে বাসটি। তাতেই বিপত্তি। রেষারেষির চোটে ব্রিজ-লাগোয়া ডিভাইডারের কাছে দাঁড়িয়ে থাকা অন্য একটি ছোট গাড়িতে গিয়ে ধাক্কা মারে। তার পরই সটান উল্টে যায়। 

তৎপর পুলিশ:
দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে এর মধ্যেই আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে আশার কথা একটাই। জখমদের কারও আঘাতই গুরুতর নয়। আপাতত উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। তবে সম্ভবত দ্রুত ছেড়ে দেওয়া হবে তাঁদের। বাস-দুর্ঘটনার এদিন বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় ১৬ নং জাতীয় সড়কে। তবে তড়িঘড়ি কাজ করেছে পুলিশ। চূর্ণবিচূর্ণ বাসটিকে ক্রেন দিয়ে দ্রুত সরানোর ব্য়বস্থা করে তারা। তার পরই পরিস্থিতি স্বাভাবিক হয়। 

 

আরও পড়ুন: বান্ধবীর সঙ্গে দেখা করতে বোরখা পরে মেয়েদের মেসে যুবক! জুতো দেখে ধরল পুলিশ

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget