এক্সপ্লোর

Arabul Islam: কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ আরাবুল ইসলাম

Arabul Islam পুলিশ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বলে আদালতে অভিযোগ জানালেন ভাঙড়ের এই তৃণমূল নেতা।

কলকাতা: ভোটের মুখে রাজ্য সরকারের অস্বস্তি বাড়ালেন আরাবুল ইসলাম (Arabul Islam)। কলকাতা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের (Calcutta High Court) দ্বারস্থ ভাঙড়ের (Bhangar) ধৃত তৃণমূল নেতা। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

অস্বস্তি বাড়ালেন আরাবুল ইসলাম: ভোটের (Loksabha Election) আগে কলকাতা পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ আরাবুল ইসলাম। পুলিশ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বলে আদালতে অভিযোগ জানালেন ভাঙড়ের এই তৃণমূল নেতা। ৮ ফেব্রুয়ারি সরকারি সম্পত্তি নষ্ট ও ISF কর্মীকে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করে আরাবুল ইসলামকে। গ্রেফতারির পর আরও ২টি মামলায় যুক্ত করা হয়েছে আরাবুল ইসলামকে। ধৃত আরাবুল ইসলামের নামে মোট কটি মামলা রয়েছে, কলকাতা পুলিশের কাছে জানতে চেয়েছিলেন তাঁর আইনজীবী ফিরোজ এডুলজি। সেই উত্তর মেলেনি বলে দাবি করে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের তৃণমূল নেতা। তাঁর আইনজীবীর অভিযোগ,পুলিশ অতিসক্রিয় হয়ে আরাবুল ইসলামকে একাধিক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।                       

এবিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “আরাবুল যে আরাবুল হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী হয়ে নতুন পুলিশ রুল চালু করেছেন বলেই তো। পুলিশকে ব্যবহার করে তবেই তৃণমূলের নেতারা তৃণমূলের নেতা হয়েছেন।’’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সওকত মোল্লা বলেছে, ও ভিতরে থাকলে আমি ভোটটা করিয়ে নেব। ওই জন্য সওকত মোল্লা, আরাবুল এবং কাইজার, একজনকে ভিতরে ঢুকিয়েছে, আরেকজনকে ভিতরে ঢোকাতে চায়। এ ভাঙড়ে ভোটের প্রস্তুতি। সওকত মোল্লা শুনে রাখুন ক্যানিং পশ্চিও হারবেন। ভাঙড়ের তো বিজেপির সঙ্গে ISF-এর লড়াই হবে।’’ পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এবিষয়ে কুণাল ঘোষ বলেন, “আইনের বিষয়। কেউ যদি তাঁর মনে হয়েছে, তিনি আদালত বা আইনের দারস্থ হতে পারেন। এই বিষয়ে দলের তরফে কিছু বলব না।’’           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Jalpaiguri Storm: 'ঝড় উড়িয়ে নিয়ে গিয়েছে সব কিছু' কয়েক মিনিটের টর্নেডোতে বিপন্ন জনজীবন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget