এক্সপ্লোর

Calcutta High Court: প্রায় ২৫ হাজার শূন্যপদে কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না ? আদালতের প্রশ্নের মুখে রাজ্য

‘কেন ৩৯৩৬ পদে নিয়োগ করা যাচ্ছে না ?’ জানাতে হবে হলফনামা দিয়ে

কলকাতা: প্রাথমিক-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ২৪ থেকে ২৫ হাজার শূন্যপদ রয়েছে বলে জানিয়েছে শিক্ষা দফতর। 'এত শূন্যপদ থাকা সত্ত্বেও সেই শূন্যপদে কেন নিয়োগ করা হচ্ছে না?’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এ দিন নিয়োগ সংক্রান্ত একটিতে আদালতের মন্তব্য়, ‘৩৯৩৬টি শূন্যপদ রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে, যেখানে আদালতের কোনও নিষেধাজ্ঞা নেই সেখানে কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না, বোধগম্য নয়।’

আগামী ১৭ অগাস্টের মধ্যে স্কুলশিক্ষা দফতরের অধিকর্তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ‘কেন ৩৯৩৬ পদে নিয়োগ করা যাচ্ছে না ?’ জানাতে হবে হলফনামা দিয়ে। শুনানিতে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, ‘রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বারবার বলছেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় নিয়োগ করা যাচ্ছে না। অথচ এই ২৪ থেকে ২৫ হাজার শূন্যপদে আদালতের কোনও নিষেধাজ্ঞা নেই। এই ধরণের মন্তব্যের ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন। আদালতকে রাজনৈতিক আঙিনায় টানার চেষ্টা করলে আদালত উপযুক্ত পদক্ষেপ করবে।’

উল্লেখ্য, এসএসসির মেধাতালিকা ঘিরে নতুন দুর্নীতির অভিযোগ। মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিকে, হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর বেতনের প্রথম কিস্তির টাকা আজ তুলে দেওয়া হয় ববিতা সরকারের হাতে। অন্যদিকে, ২০১৪ সালে প্রাথমিক টেটে উত্তীর্ণরা নিয়োগের দাবিতে এদিন পথে নামেন। 

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কোটি কোটি টাকা, সোনা উদ্ধার হচ্ছে। চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলিও পথে নেমেছে। এরই মধ্যে বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ ঘিরে নতুন এক দুর্নীতির অভিযোগ উঠল। এবার বড়সড় প্রশ্ন উঠল এসএসসির ১৪ জুলাইয়ের মেধাতালিকা ঘিরে। তা নিয়েই কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীরা। নতুন করে মামলার অনুমতি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলার প্রেক্ষাপটে এসএসসিকে নিয়ম মেনে, নম্বর বিভাজন-সহ মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। গত ১৪ জুলাই নতুন মেধাতালিকা প্রকাশ করে এসএসসি। কিন্তু মামলাকারীদের আইনজীবী এদিন হাইকোর্টে অভিযোগ করেন, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে সংরক্ষণের নিয়মই মানা হয়নি। এমনকি মেধাতালিকার বাইরে থেকে চাকরি দেওয়া হয়েছে। মেধাতালিকায় হাইজাম্প ঘটিয়ে অনেককে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে নতুন মামলা করার অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে শিক্ষিকার চাকরি গেছে, শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। ২ কিস্তিতে ফেরাতে হচ্ছে ৪ বছরে চাকরি-জীবনে পাওয়া বেতনের অর্থ। প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৮ হাজার ২৯৯ টাকা এদিন তুলে দেওয়া হয় ববিতা সরকারের হাতে। দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে কলকাতা হাইকোর্ট।

সেরা শিরোনাম

TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
West Bengal Monsoon : শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget