এক্সপ্লোর

Nisith Pramanik : নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল আদালত

Nisith Pramanik case Update : আদালতে বিজেপির আইনজীবী সওয়াল করতে গিয়ে বলেন, এই ঘটনার এফআইআর করতে গেলেও নেওয়া হয়নি।


সৌভিক মজুমদার, কলকাতা : নিশীথ প্রামাণিকের ( Nisith Pramanik )  ওপর হামলার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল আদালত। আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী শুক্রবার দুপুর ১২ টায় ফের শুনানি। 

আদালতে বিজেপির আইনজীবী সওয়াল করতে গিয়ে বলেন, এই ঘটনার এফআইআর করতে গেলেও নেওয়া হয়নি। তিনি বলেন, 'হামলাকারীদের গ্রেফতার না করে ৪০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলা হয়েছে, গুরুতর অভিযোগ'। কেন্দ্রের আইনজীবীর সওয়াল , 'কেন্দ্রীয় মন্ত্রীর গতিবিধি সম্পর্কে রাজ্য পুলিশ অবগত থাকে, এই হামলায় রাজ্যের মদত আছ। ... আদালত চাইলে আমরা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে প্রস্তুত' , আদালতে জানালেন কেন্দ্রের আইনজীবী। সিবিআই কে প্রাথমিক অনুসন্ধান করতে দেওয়া হোক বলে আদালতে সওয়াল করেন তদন্তকারী সংস্থার আইনজীবীর। 

পাল্টা রাজ্যের সওয়াল, সাহেবগঞ্জ থানায় CISF এর অভিযোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের জন্য পরিকল্পিত মামলা বলে মন্তব্য করেন আইনজীবী। এই ঘটনায় রাজ্যের কোন মদত নেই, দাবি করেন তিনি। 

আরও পড়ুন :

 'বসন্ত উৎসবের নামে বসন্ত-তাণ্ডব বন্ধ করে দিয়েছি' ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য

শনিবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, ওঠে গুলি চালানো ও বোমাবাজির। কাচ ভাঙে মন্ত্রীর গাড়ির। রণক্ষেত্র হয়ে ওঠে বুড়িরহাট। শোরগোল পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। তৃণমূলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানান বিরোধী দলনেতা। ইতিমধ্যেই ঘটনায় কড়া বার্তা দিয়েছে রাজভবন। ঘটনায় তৃণমূলের পাশাপাশি পুলিশ-প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

এরপরই এবার সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বাহিনী থাকার পরেও, তাঁর ওপর হামলা হলে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তুলে সোমবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদার। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও মামলা দায়ের করার আবেদন জানান তিনি। মামলাকারীর আবেদন, গোটা ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআই-কে। দিনহাটায় মোতায়েন করা হোক সেন্ট্রাল ফোর্স। এর পরই মামলা দায়ের করার অনুমতি দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ ওঠার পর, তৃণমূল-বিজেপির সংঘর্ষের ঘটনায়, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল সাহেবগঞ্জ থানার পুলিশ। এছাড়াও যে ৪৮ জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে, তাঁরা প্রত্যেকেই বিজেপির নেতা, নেত্রী বা কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু,জেলা সহ-সভানেত্রী দীপা চক্রবর্তী, মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ, তবে প্রধান অভিযুক্ত হিসেবে নাম রয়েছে, দিনহাটা শহর মণ্ডলের সভাপতি অজয় রায়ের।             

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget