এক্সপ্লোর

Calcutta High Court : 'রাজ্যের ১০০ দিনের প্রকল্পের টাকা কেন আটকানো হয়েছে?' কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

100 Days Work : রাজ্যের তৃণমূল সরকারের দাবি, ১০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের মোদি সরকারের কাছে, ২ হাজার ৭০০ কোটি টাকা পাওনা রয়েছে। এনিয়ে পাল্টা, সুর চড়িয়েছে বিজেপিও।

সৌভিক মজুমদার, কলকাতা : 'রাজ্যের ১০০ দিনের প্রকল্পের টাকা কেন আটকানো হয়েছে?' কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। ভুয়ো অ্যাকাউন্টে ভুয়ো নাম ব্যবহার করে টাকা নেওয়ার অভিযোগের তদন্তের নির্দেশ। কেন্দ্র ও রাজ্যকে যথাযথ তদন্তের নির্দেশ হাইকোর্টের।

'১০০ দিনের প্রকল্পে রাজ্য পাবে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা'। ''রাজ্যের 'অ্যাকশন টেকেন' রিপোর্ট হয় গ্রহণ করুন অথবা বাতিল করুন'', কিছু একটা তো করতে হবে, কেন্দ্রের উদ্দেশে বার্তা আদালতের। ১০ দিনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে নির্দেশ। ১০০দিনের টাকা না পাওয়া নিয়ে জনস্বার্থ মামলায় নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে। 

রাজ্যের ১০০ দিনের টাকা বন্ধ থাকা নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরেই চলছে প্রবল রাজনৈতিক তরজা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘাসফুল শিবিরের একাধিক শীর্ষ নেতা রাজ্যের প্রাপ্য ১০০ দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে বারবার অভিযোগ করেছেন। পাল্টা রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি। বিভিন্ন আর্থিন অনিয়মের জেরে রাজ্যের টাকা কেন্দ্র আটকে দিয়েছে বলেই মুখ খোলেন বিজেপির রাজ্য শিবিরের নেতারা।

সামনের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। আগামী বছর লোকসভা ভোট। তার আগে, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে, মোদি সরকারের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে তৃণমূল। কলকাতায় ধর্নাতেও বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তৃণমূল সরকারের দাবি, ১০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের মোদি সরকারের কাছে, ২ হাজার ৭০০ কোটি টাকা পাওনা রয়েছে। এনিয়ে পাল্টা, সুর চড়িয়েছে বিজেপিও।

আরও পড়ুন- মর্গে শবের স্তূপে জীবন্ত ছেলে, হাওড়া থেকে গিয়ে ফিরিয়ে আনলেন বাবা

একশো দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে ভুয়ো অ্যাকাউন্ট, ভুয়ো নাম ব্যবহার করে টাকা নেওয়ার অভিযোগের যথাযথ তদন্ত করা দেখার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের আইনজীবীর উদ্দেশ্যে প্রাধান বিচারপতি বলেন, রাজ্যের অ্য়াকশন টেকেন রিপোর্ট হয় গ্রহণ করুন, অথবা বাতিল করুন। কিন্তু কিছু একটা করতে হবে তো! তদন্ত ঠিক করে না হলে, আদালত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। কারণ, যাতে ন্যায্যরা বঞ্চিত না হন।

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

এবিপি লাইভ এখন টেলিগ্রামেও। ক্লিক করুন- https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget