এক্সপ্লোর

Calcutta High Court: আইন শৃঙ্খলা রক্ষায় কী ভূমিকা? সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ আদালতের

West Bengal News: বাঁকুড়ায় সিভিক ভলান্টিয়ারদের পড়ানো নিয়ে বিতর্কের মধ্যেই সিভিক ভলান্টিয়ার নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা: বিভিন্ন ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার রাজ্যকে তাদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। ২৯ মার্চের মধ্যে গাইডলাইন তৈরি করে আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

গাইডলাইন তৈরির নির্দেশ: বাঁকুড়ায় সিভিক ভলান্টিয়ারদের পড়ানো নিয়ে বিতর্কের মধ্যেই সিভিক ভলান্টিয়ার নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের আইজিকে ২৯ মার্চের মধ্যে তা আদালতে জমা দিতে বললেন বিচারপতি রাজাশেখর মান্থা। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর, রাত ২টোর সময় রাজকুমার শর্মা নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সরশুনা থানার বিরুদ্ধে। এখনও ওই যুবক নিখোঁজ রয়েছেন। অভিযোগ, পুলিশ সঙ্গে গেলেও ১ জন সিভিক ভলান্টিয়ার ওই যুবককে তুলে নিয়ে যায়। এই প্রেক্ষাপটে আদালতের দ্বারস্থ হয় নিখোঁজের পরিবার। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। আদালতে মামলাকারীর আইনজীবী দাবি করেন,আমতায় আনিস খানে ঘটনাতেও ভলান্টিয়ারদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল।                                                                             

বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য সরকারের কাছে জানতে চান, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী? কোন কোন কাজে ব্যবহার করা হয় সিভিক ভলান্টিয়ারদের? সব পক্ষের সওয়াল জবাব শোনার পর, রাজ্য পুলিশের আইজিকে বিচারপতি নির্দেশ দেন, ২৯ মার্চের মধ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরি করে আদালতে জমা হবে। তৃণমূল ক্ষমতায় আসার পর, ২০১২ সালে চুক্তিভিত্তিক সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়। সূত্রের দাবি, রাজ্য পুলিশে বর্তমানে ১ লক্ষ ৭ হাজার ১৫ জন সিভিক ভলান্টিয়াররা রয়েছেন। লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশ এলাকায় রয়েছেন ৬ হাজার ৯৩২ জন সিভিক ভলান্টিয়ার। বিভিন্ন সময়, সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নানা ধরনের এক্তিয়ার বর্হিভূত কাজ, দাদাগিরি, জুলুমবাজির অভিযোগ উঠেছে।এমনকী, আমতার ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর নেপথ্যেও সিভিক ভলান্টিয়ারের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: Coochbehar: প্রাথমিক স্কুলের পাশে উদ্ধার বোমার অংশ, চাঞ্চল্য কোচবিহারে

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget