এক্সপ্লোর

SSC Case : 'SSC-র নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা' চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ

HC on SSC New Notification : যে দুর্নীতির জন্য একটা পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে , সেখানে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর কেন? প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ

 

সৌভিক মজুমদার, কলকাতা : চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। 'বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন বাড়তি ১০ নম্বর?' এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। সেই আবেদন খারিজ করে আদালত জানিয়ে দিল, ২০২৫ সালের নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে। স্কুল সার্ভিস কমিশনের নতুন বিধিতে হস্তক্ষেপ করল না হাইকোর্ট ।

তবে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অর্থাৎ চিহ্নিত 'দাগিরা' নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এই বিষয়ে হাইকোর্টে আগের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না চিহ্নিত 'দাগিরা' ।

এর আগে শিক্ষকতার এসএসসি-র নতুন নিয়মে  অভিজ্ঞতার জন্য বরাদ্দ অতিরিক্ত ১০ নম্বর ও এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়ে কোনও হস্তক্ষেপ করেনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। তখন  সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে, ডিভিশন বেঞ্চে মামলা করেন ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। তাঁরা প্রশ্ন তোলেন, 'বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন বাড়তি ১০ নম্বর বরাদ্দ করল স্কুল সার্ভিস কমিশন?' মামলাকারীদের প্রশ্ন ছিল, অভিজ্ঞতার জন্য কেন ১০ নম্বর ধার্য করা হয়েছে?  যে দুর্নীতির জন্য একটা পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে , সেখানে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর কেন? 

২৬ হাজার চাকরি বাতিলের পর, ২০২৫-এর নিয়োগ বিধিতে একাধিক পরিবর্তন এনেছে SSC । গত ৩০ মে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। নতুন বিধি অনুযায়ী, এবার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, আগে যা ছিল ৫৫ নম্বরের।  নতুন পদ্ধতিতে অ্যাকাডেমিক পারফরম্যান্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্য়তার জন্য আগে আবেদনকারীরা পেতেন ৩৫, এখন পাবেন ১০। পাশাপাশি, শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ১০ নম্বর ধার্য করা হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে SSC-র এই ৩০ মের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিই বহাল রাখল। এই বিজ্ঞপ্তি মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে কমিশন। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য়দের বাদ দিয়ে ২০২৫-এর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যদি আদালতের আগের নির্দেশ অনুসারে, কোনও চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন, তাহলে সেটা বাতিল বলে গণ্য় হবে।                  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee and Samik Bhattacharya: লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ, তারপরই শমীকের সঙ্গে দেখা শ্রীরামপুরের সাংসদের, ছিলেন মহুয়াও?
লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ, তারপরই শমীকের সঙ্গে দেখা শ্রীরামপুরের সাংসদের, ছিলেন মহুয়াও?
Suvendu Adhikari:
"ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন...", অভিষেককে 'প্রতিষ্ঠিত চোর' কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kunal Ghosh:
"মার্শাল ও তার বাহিনী মিলে আমাকে ঘিরে ধাক্কা দিতে দিতে চ্যাংদোলা করে বের করে দিল", 'ঋতব্রত শিবির'কে আক্রমণ কুণাল ঘোষের
7th Pay Commission: প্রতিশ্রুতি মেনেই সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
7th Pay Commission: প্রতিশ্রুতি মেনেই সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget