এক্সপ্লোর

SSC Group C: 'নিরপেক্ষ সংস্থাতেই ভরসা' গ্রুপ সি-দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন আদালতের

অনুসন্ধান শেষ করার জন্য কমিটিকে ৩ মাসের সময়সীমা দেওয়া হয়েছে। ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়, অমান্য করলে ছাড় পাবেন না। এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত বা অনুসন্ধান দরকার।

কলকাতা: রাজ্যের প্রস্তাবিত সিট (SIT) নয়, গ্রুপ সি (Group-C)-দুর্নীতি অনুসন্ধানেও এবার কমিটি গড়ল আদালত। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। অনুসন্ধান শেষ করার জন্য কমিটিকে ৩ মাসের সময়সীমা দেওয়া হয়েছে। ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়, অমান্য করলে ছাড় পাবেন না। এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত বা অনুসন্ধান দরকার। অনুসন্ধানে নিরপেক্ষ সংস্থাই প্রথম পছন্দ’ বলে  মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের। গ্রুপ-ডি দুর্নীতিতেও অনুসন্ধান করছে এই কমিটি।

এর আগে গ্রুপ সি-তে সিবিআই অনুসন্ধানের অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশে জানিয়ে দেওয়া হয়, তদন্তে নজরদারি করবেন সিবিআই অধিকর্তা। এ দিকে, ভুয়ো চাকরির অভিযোগে বাতিল করা হয়েছিল ৩৫০ জনের চাকরি। অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশও দেওয়া হয়। নিয়োগে বেনিয়মের অভিযোগ রয়েছে, তাই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।  

এ দিন, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বেতন ফেরত দিতে হবে, না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা। ব্যবস্থা নেবেন জেলা স্কুল পরিদর্শক’। এই মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ ধার্য করা হয়েছে।

অন্যদিকে SSC-র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকছে আগামী শুক্রবার পর্যন্ত। এই মামলার শুনানি হয় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে। আদালত সূত্রে খবর, শুনানিতে ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় কমিশন এবং পর্ষদের মধ্যে কাকে বিশ্বাস করা যাবে? যদি অনিয়ম হয়েছে ধরে নেওয়া হয়, তাহলে কে দায়ী, খুঁজে বের করা সহজ নয়। 

মামলাকারীদের পক্ষে, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, সরকার স্কুল খোলার দোহাই দিয়ে অনিয়মের পাশে দাঁড়াচ্ছে।  শুধু গ্রুপ ডি নয়, অনেক ক্ষেত্রেই অনিয়ম হয়েছে।  মেয়াদ শেষের পরও সুপারিশ হয়েছে, এমন নথিও জমা দেন মামলাকারীরা। হাইকোর্টের নির্দেশ, আদালতের কাছে জমা পড়া ভুয়ো নিয়োগের সুপারিশপত্রের সঙ্গে বাগ কমিটির কাছে থাকা নথি মিলিয়ে দেখতে চায় ডিভিশন বেঞ্চ।  বৃহস্পতিবার পরবর্তী শুনানির কথা।

আরও পড়ুন: SSC Group C: 'নিরপেক্ষ সংস্থাতেই ভরসা' গ্রুপ সি-দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন আদালতের 

আরও পড়ুন: Student Credit Card: উচ্চশিক্ষায় আর বাধা নয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget