এক্সপ্লোর

Calcutta High Court: রাজ্যে মিছিল বা সভার অনুমতি দেওয়া নিয়ে গাইডলাইন তৈরি করল হাইকোর্ট

West Bengal News: গাইডলাইনে আরও উল্লেখ করা হয়েছে, কর্মসূচির স্থান, জমায়েতের সংখ্যা, মিছিলের রুট সম্পর্কে জানাতে হবে পুলিশকে। শান্তিপূর্ণ পরিবেশে যাতে কর্মসূচি হয় তা নিশ্চিত করবে পুলিশ।

সৌভিক মজুমদার, কলকাতা: এবার থেকে মিছিল বা সভার অনুমতির জন্য় আবেদন করতে হবে, পুলিশ সুপার বা পুলিশ কমিশনারেটের কাছে। নতুন গাইডলাইন তৈরি করল হাইকোর্ট (Calcutta High Court)। অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোন বৈষম্য যেন না হয়, এটা নিশ্চিত করতে হবে পুলিশকে। মন্তব্য় বিচারপতি রাজাশেখর মান্থার।                        

গাইডলাইন তৈরি করল হাইকোর্ট: রাজ্যে মিছিল বা সভার অনুমতি দেওয়া নিয়ে এবার গাইডলাইন তৈরি করে দিল হাইকোর্ট। এবার থেকে মিছিল বা সভার অনুমতি চেয়ে আবেদনপত্র দিতে হবে জেলার পুলিশ সুপার বা সংশ্লিষ্ট পুলিশ কমিশনারেটের কমিশনারের কাছে। এতদিন আবেদন পত্র দিতে হত থানায়। এদিন হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোন বৈষম্য করা যাবে না। এটা নিশ্চিত করতে হবে পুলিশকে।                                                                         

সাম্প্রতিক কালে মিছিল, সভা বা বৈঠকের অনুমতি নিয়ে পুলিশে বিরুদ্ধে ওঠে বৈষম্য়ের অভিযোগ। গত মাসেই ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির নিঃশর্ত মুক্তির দাবিতে ভাঙড়ে মিছিলের ডাক দেয় বাম ও ISF।  কিন্তু তাতে অনুমতি দেয়নি পুলিশ। ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের দ্বারস্থ হয় বামেরা। সেই মামলার প্রেক্ষিতেই এই গাইডলাইন তৈরির নির্দেশ। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন,

  • সভা বা মিছিলের আবেদনের জন্য আলাদা করে রেজিস্টার তৈরি করতে হবে।
  • কোন দল কখন আবেদন করল, তা নথিবদ্ধ করতে হবে ওই রেজিস্টারে।
  • ক্রমিক সংখ্যা ধরে সেই আবেদন বিবেচনা করে অনুমতি দেবে পুলিশ।
  • আবেদনপত্রের অবস্থা যাতে অনলাইনে দেখা যায় তার ব্যবস্থা করতে হবে।


পাশাপাশি, হাইকোর্টের নির্দেশ, কর্মসূচির স্থান, জমায়েতের সংখ্যা, মিছিলের রুট সম্পর্কে জানাতে হবে পুলিশকে।শব্দবিধি মেনে সভা করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে যাতে কর্মসূচি হয়, বহিরাগতরা যাতে কোনও গন্ডগোল পাকাতে না পারে তা নিশ্চিত করবে পুলিশ। এদিন আদালতে রাজ্য় সরকারের তরফে জানানো হয়, ২৮ মার্চের পর ভাঙড়ে সভা বা বৈঠক হলে আপত্তি নেই রাজ্য়ের।

আরও পড়ুন: Howrah: ডিএ-দাবিতে ধর্মঘটকে সমর্থন! প্রধানশিক্ষককে 'হুমকি' তৃণমূল নেতার

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget