এক্সপ্লোর

Calcutta High Court: "আইনজীবীরা ঘিরে ধরে, মোবাইল কেড়ে নেয়'' হাইকোর্ট চত্বরে হেনস্থার শিকার মহিলা সাংবাদিক

Journalist Hackled: বঙ্গ-টিভি নামে একটি ইউটিউব চ্য়ানেলের মহিলা সাংবাদিককে কটূক্তি, নিগ্রহ, হেনস্থার অভিযোগ উঠল বেশ কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে।

কলকাতা: হাইকোর্ট চত্বরে তরুণী সাংবাদিকের ওপর হেনস্থার অভিযোগ উঠল। সাংবাদিককে হেনস্থা, নিগ্রহ এমনকী তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। চিত্র সাংবাদিককেও হেনস্থা করা হয় বলে দাবি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন তরুণী। 

ফের আক্রান্ত সংবাদমাধ্য়ম। হাইকোর্ট চত্বরে আক্রান্ত হলেন সাংবাদিক। বঙ্গ-টিভি নামে একটি ইউটিউব চ্য়ানেলের মহিলা সাংবাদিককে কটূক্তি, নিগ্রহ, হেনস্থার অভিযোগ উঠল বেশ কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে। রোজিনা রহমান নামে এই সাংবাদিকের অভিযোগ, শুক্রবার হাইকোর্টের বি গেটের কাছে, বেশ কয়েকজন আইনজীবী তাঁকে ঘিরে ধরেন। দলে ছিলেন মহিলা আইনজীবীরাও। অভিযোগ, দীর্ঘ সময় আটকে রাখা হয় তাঁকে। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। চিত্র সাংবাদিককেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। রোজিনা রহমান বলেন, "আইনজীবীদের জমায়েত শুরু হতে কিছু জন আইনজীবী এসে আমার ক্যামেরা পার্সনকে বলছে এই তুই আমাদের ভিডিও তুলেছিস। তাঁর কলার ধরে মারধর করে। আমি ছুটে গেছি। আমাকে ঘিরে ধরে। আমার ফোন কেড়ে নেয়। আমাকে খুব হেনস্থা করা হয়।'' 

কিন্তু কী কারণে এই হামলা? আক্রান্ত সাংবাদিক জানান, "আমি সরকারের বিরোধিতা করি। তাই, আমাকে টার্গেট করা হয়েছে। সরকারের গঠনমূলক সমালোচনা করি। তাই উদ্দেশ্য়প্রণোদিতভাবে টার্গেট।'' ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন তরুণী সাংবাদিক। এদিকে অভিযোগপত্রের কপি X হ্য়ান্ডলে শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী। হাইকোর্ট চত্বরে এই ঘটনার নিন্দা করে তিনি লিখেছেন, আশা করি হেয়ার স্ট্রিট থানা বিষয়টি সঠিকভাবে তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। শনিবার বয়ান রেকর্ডের জন্য় থানায় ডাকা হয় তরুণী সাংবাদিককে। পুলিশের তরফে জানানো হয়েছে, সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে কলকাতার বুকে ফের আক্রান্ত হলেন প্রোমোটার। তোলা দিতে অস্বীকার করায় এলাকারই কিছু অসামাজিক যুবকদের বিরুদ্ধে উঠল মারধরের অভিযোগ। ট্যাংরার শীল লেনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রাজু সিং নামে ওই আক্রান্ত প্রোমোটার। প্রোমোটারের অভিযোগ অনুযায়ী, সেই সময়ই, তাঁর অফিসে এসে জড়ো হয় অভিযুক্তদের দলবল। তাঁর কাছে ২ লক্ষ টাকা চাওয়া হয়। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় বেধড়ক মার।                     

আরও পড়ুন: Kolkata Promoter Attack: তোলা দিতে অস্বীকার করায় জুটল মার! ফের আক্রান্ত প্রোমোটার

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget