এক্সপ্লোর

Justice Abhijit Gangopadhyay : কে একটা ভাইপো আছে, তাঁর কোটি টাকার চারতলা বাড়ি, কোথা থাকে আসে এত টাকা ? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে শোরগোল

Calcutta High Court : গত কয়েক বছর ধরেই ভাইপো শব্দটি ঘুরেফিরে এসেছে বঙ্গ রাজনীতিতে ! এবার খোদ বিচারপতির মুখে তা উঠে আসায়, আলোচনা-চর্চা আরও জোরাল হল।

সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ, কলকাতা : চোলাই খেয়ে মারা গেলে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য়। কোভিডে (Covid) কত দেওয়া হয় ? কে এক ভাইপো আছে তার কোটি টাকার বাড়ি। কোথা থেকে আসে এত টাকা ? করোনায় শিক্ষকের মৃত্যুতে, তাঁর স্ত্রীর চাকরি ও আর্থিক সাহায্য় সংক্রান্ত মামলায় এমনই প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। 

কে একটা ভাইপো আছে, তাঁর বাড়ি চারতলা। কোটি টাকার বাড়ি। কোথা থেকে আসে এত টাকা ? করোনায় মৃতের স্ত্রীর চাকরির দাবি ও আর্থিক সাহায্য় সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মুখে উঠে এল ইঙ্গিতপূর্ণ একটি শব্দ। 'ভাইপো'। আর তা ঘিরেই এখন শোরগোল সর্বত্র।

২০২০ সালের পয়লা অগাস্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় উত্তর ২৪ পরগনার নালাবরা প্রাথমিক স্কুলের শিক্ষক বিভূতিকুমার সরকারের। তাঁর মৃত্য়ুতে অথৈ জলে প়ড়ে যায় পরিবার। এই পরিস্থিতিতে সরকারি চাকরির আবেদনে করেন মৃত শিক্ষকের স্ত্রী দীপ্তি সরকার। অভিযোগ, দীর্ঘদিন প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও চাকরি পাননি। শেষমেষ আদালতের দ্বারস্থ হন। স্বামীর মৃত্য়ুর পর চাকরি ও আর্থিক সাহায্য় কোনওটাই পাননি বলে, হাইকোর্টে মামলা দায়ের করেন। 

সেই মামলাতেই শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, চোলাই মদ খেয়ে মৃত্য়ু হলে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য় দেওয়া হয়। কোভিডে মৃত্য়ু হলে সেই পরিমাণটা কত ? আদৌ কি টাকা দেওয়া হয় ? এই প্রসঙ্গেই বিচারপতি গঙ্গোপাধ্য়ায় প্রশ্ন করেন, কে একটা ভাইপো আছে তার বাড়ি চারতলা। কোটি টাকার বাড়ি, কোথা থেকে আসে এত টাকা ? যা নিয়ে শুরু হয়েছে শোরগোল।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বিচারপতির চেয়ার মিসইউজ করছেন। বিচারক, মহামান্য় বিচারপতি সেই চেয়ারের যে সম্মান, তার সুযোগ নিয়ে রাজনীতি করছেন। বিরোধীদের ফুসমন্তর দিচ্ছেন। রাজনৈতিক অবস্থান প্রকাশ পেয়ে যাচ্ছে। বিরোধীদের হাওয়া দিচ্ছেন। আপনার ক্ষমতা থাকলে ইস্তফা দিন, দিয়ে রাজনীতির ময়দানে আসুন। আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মমতা নিজে বলছেন উনি গরিব ঘরের মেয়ে। ভাইপোর বাবার হার্ডওয়ারের দোকান। সেটাই রোজগারের উপায়। সেই পরিবারের সদস্য় হয়ে অভিষেক ডাক্তারি করলেন না, ইঞ্জিনিয়ারিং করলেন না, জমি কিনলেন না, চাষাবাদ করলেন না। অথচ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেল। কনসালটেন্সি করে। আমি জানি না কী করলে এত কোটির মালিক হওয়া যায়। কোভিডে যারা মারা গেছে, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। কিন্তু ডিএ, চাকরি কিছুই দিতে পারে না।

গত কয়েক বছর ধরেই ভাইপো শব্দটি ঘুরেফিরে এসেছে বঙ্গ রাজনীতিতে ! এবার খোদ বিচারপতির মুখে তা উঠে আসায়, আলোচনা-চর্চা আরও জোরাল হল।

আরও পড়ুন- অনেক সময়ই ব্যথা ভোগাচ্ছে না আক্রান্তকে , বদলে যাচ্ছে ডেঙ্গির উপসর্গ ! কী পরামর্শ চিকিৎসকদের ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget