এক্সপ্লোর

I-PAC Case High Court: 'বিচারপতি বদলের আবেদন ইডি'র, হস্তক্ষেপ করলেন না প্রধান বিচারপতি, কবে হবে শুনানি?

Calcutta High Court on ED: ED-তল্লাশিতে তুলকালাম নিয়ে আজ হাইকোর্টে জোড়া মামলার শুনানি ছিল। তল্লাশিতে বাধার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ED

কলকাতা: আই প্যাকের অফিস ও আইপ্যাক কর্ণধারের বাড়িতে ED তল্লাশি নিয়ে টানাপোড়েন গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। পরস্পরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে দু'পক্ষই। তৃণমূলের পিটিশনে দাবি করা হয়েছে- 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনের প্রচার সংক্রান্ত গোপন এবং স্পর্শকাতর নথি বাজেয়াপ্ত করা হয়েছে।' পাল্টা ED-র পিটিশনে দাবি করা হয়েছে-'এই তল্লাশি অভিযান প্রমাণভিত্তিক ও পুরোপুরি আইনত।' ED এবং তৃণমূলের অভিযোগ-পাল্টা অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানউতোরও চলছে সমানতালে। 

ED-তল্লাশিতে তুলকালাম নিয়ে আজ হাইকোর্টে জোড়া মামলার শুনানি ছিল। তল্লাশিতে বাধার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ED অন্যদিকে পাল্টা ED-র বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা করেছে তৃণমূল কংগ্রেস। অথচ এই IPAC-কাণ্ড নিয়ে হাইকোর্টে চূড়ান্ত বিশৃঙ্খলা চলে। যার জেরে স্থগিত হয়ে যায় শুনানি। আর এরপর আজই শুনানি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিল ED। 

যদিও ED-র আর্জির বিষয়ে হস্তক্ষেপ করলেন না কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। ১৪ জানুয়ারিই হবে তৃণমূল, ED-র মামলার শুনানি।         

শুক্রবার দুপুর আড়াইটেয়, মামলার শুনানি হওয়ার কথা ছিল। দুপুর দেড়টা থেকেই বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ভিড় শুরু হয়। আইনজীবী, সাদা পোশাকের প্রচুর পুলিশ, এমনকী চন্দ্রিমা ভট্টাচার্যকেও দেখা যায় এজলাসে। আদালতে এত হই-হট্টগোল হয়, ভিড় এমন পর্যায়ে পৌঁছয় যে নড়াচড়া করার জায়গা ছিল না। এই অবস্থায় বিচারপতি বারবার বলতে থাকেন, তিনি সওয়াল শুনতে পাচ্ছেন না। যাঁদের সঙ্গে এই মামলার যোগ নেই, তাঁরা যেন বাইরে চলে যান। একই অনুরোধ করতে থাকেন, রাজ্য় সরকারের আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায়। কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি বদলায়নি। এরপরই বিচারপতি শুভ্রা ঘোষ এজলাস ছেড়ে বেরিয়ে যান। স্থগিত হয়ে যায় শুনানি।                         

জানা গিয়েছে, এদিন এজলাসে আইনজীবী ছাড়াও প্রচুর মানুষের ভিড় ছিল। হই-হট্টগোলও শুরু হয়ে যায় এজলাসে। এই মামলা ছাড়াও আরও যে মামলাগুলি ছিল সেগুলিও ঠিক মতো শুনতে পাচ্ছিলেন না বিচারপতি শুভ্রা ঘোষ। এজলাসে বেনজির বিশৃঙ্খলা হওয়ায় উঠে যান বিচারপতি। আইনজীবীদের শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করলেও এজলাসে প্রচুর ভিড় জমতে থাকে, যার জেরে বিরক্ত হন বিচারপতি ।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget