এক্সপ্লোর

Calcutta High Court: নন্দীগ্রামের জয়ী ১৫ জন বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

এ দিন, আদালতে বিজেপির তরফে অভিযোগ করা হয় যে, এখনও পর্যন্ত ১৮টি FIR হয়েছে। যাতে বিজেপি বোর্ড গঠন করতে না পারে, তার জন্য ভুয়ো মামলা করা হয়েছে।

সৌভিক মজুমদার, কলকাতা: নন্দীগ্রামের (Nandigram) জয়ী ১৫ জন বিজেপি প্রার্থীকে (BJP Worker) রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার, পর্যন্ত গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এ দিন, আদালতে বিজেপির তরফে অভিযোগ করা হয় যে, এখনও পর্যন্ত ১৮টি FIR হয়েছে। যাতে বিজেপি বোর্ড গঠন করতে না পারে, তার জন্য ভুয়ো মামলা করা হয়েছে।

পাল্টা, রাজ্য সরকারের আইনজীবী বলেন, এদের মধ্যে বেশ কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী রয়েছে। তখন, রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি জয় সেনগুপ্ত জানতে চান যে, এরা কি সবাই জয়ী প্রার্থী? উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, সেটা জানি না। তখন বিচারপতি বলেন, এরা বিজেপি করে সেটা জানেন, আর জয়ী প্রার্থী কিনা সেটা জানেন না? এরপরই, বিজেপি প্রার্থীদের রক্ষাকবচ দেন বিচারপতি। সোমবার, এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে  (Calcutta High Court)। 

পদ হাতছাড়া তৃণমূলের? অন্যদিকে জয় এলেও স্বস্তি মিলল না তৃণমূলের। সংরক্ষণের গেরোয় পূর্ব মেদিনীপুরের দুই পঞ্চায়েতে প্রধানের পদ হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েতের পাশাপাশি, রামনগরের কাদুয়া গ্রাম পঞ্চায়েতে একই অবস্থা। জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করানো থেকে শুরু করে, পার্টিঅফিসে সার্টিফিকেট জমা রাখা গ্রাম পঞ্চায়েত দখলে রাখতে ও দলবদল ঠেকাতে সম্প্রতি নন্দীগ্রামে এরকম নানারকম পন্থায় হাঁটতে দেখা গেছে তৃণমূলকে। এমন অবস্থাতেই পূর্ব মেদিনীপুরে দুই পঞ্চায়েতে জিতেও, সংরক্ষণের গেরোয় প্রধান পদ পাচ্ছে না তৃণমূল। তার মধ্যে অন্যতম হল নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত। 

১৭ আসনের ওই পঞ্চায়েতের, ৯টিতে জিতেছে তৃণমূল ৭টিতে বিজেপি ও নির্দল একটি আসনে জয়ী হয়েছে। প্রধানের পদটি তফশিলি মহিলার জন্য সংরক্ষিত। কিন্তু, সংরক্ষিত আসনে তৃণমূল নয়, বিজেপি জিতেছে।  ফলে আপাতত প্রধান হতে পারছেন না তৃণমূলের কেউ। তাহলে কি এবার বিজেপির প্রধানকে সমর্থন করবে তৃণমূল? না কি, ফের দেখা যাবে দলবদলের পালা?

এই সমস্ত প্রশ্ন যখন উঠছে, তখনই বিজেপির তাঁদের এক তফশিলি প্রার্থী তনুশ্রী দাসকে, দল অন্যত্র আত্মগোপন করে থাকতে বলেছিল বলে দাবি করেছে পরিবার। বাড়িতে পাওয়া যায়নি আরেক জয়ী বিজেপি প্রার্থী দিপালী দাসকেও।

নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের মতো একই ছবি ধরা পড়েছে রামনগরের কাদুয়া পঞ্চায়েতেও। ওই পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১১টিতেই জিতেছে তৃণমূল আর চারটিতে বিজেপি। কিন্তু, সেখানেও প্রধান পদ এসসি-র জন্য সংরক্ষিত থাকায়, দেখা দিয়েছে নানা জল্পনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget