এক্সপ্লোর

Anubrata Mandal: অনুব্রত প্রভাবশালী, জামিন দিলে বিচারপ্রক্রিয়ার উপর অশুভ প্রভাব পড়বে, জানাল আদালত

Cattle Smuggling Case: বুধবার কলকাতা হাইকোর্টে অনুব্রতর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে।

কলকাতা: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) বার বার হেফাজতে নেওয়ার কারণ হিসেবে তাঁর 'প্রভাবশালী' হওয়ার তত্ত্ব তুলে ধরেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) সভাপতি যে 'প্রভাবশালী', তদন্তকারীদের সেই তত্ত্বে এ বার কার্যত আদালতের সিলমোহর পড়ল। গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার হওয়ার পরও এখনও বীরভূমে তৃণমূলের সভাপতি পদে রয়েছেন অনুব্রত, প্রশাসনেও তাঁর ব্যাপক প্রভাব রয়েছে বলে মন্তব্য করল আদালত। 

গ্রেফতার হওয়ার পরও বীরভূমে তৃণমূলের সভাপতি পদে রয়েছেন অনুব্রত

বুধবার কলকাতা হাইকোর্টে অনুব্রতর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। সেখানে তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডলের দায়ের পুরনো অভিযোগকে খুঁচিয়ে তোলার বিষয়টি যেমন উঠে এসেছে, তেমনই অনুব্রতর 'প্রভাবশালী' হওয়ার বিষয়টিও উঠে আসে। অনুব্রত ক্ষমতার অপব্যবহার করেছেন, তসাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে এ দিন মন্তব্য করে আদালত।

এ দিন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে অনুব্রতর জামিনের শুনানি চলছিল। সেখানে অনুব্রতর আর্জির খারিজ করে দিয়ে বলা হয়, "অনুব্রত মণ্ডল এখনও ক্ষমতাশালী। রাজনৈতিক পদে রয়েছেন। শুধু সমাজে নয়, প্রশাসনেও ব্যাপক প্রভাব রয়েছে ওঁর।"

তদন্তকারীদের তরফে জমা দেওয়া রিপোর্ট পর্যবেক্ষণ করে আদালত বলে, "পেশ করা তথ্যে দেখা যাচ্ছে, অনুব্রত মণ্ডল একজন রাজনৈতিক হেভিওয়েট। ক্ষমতার অপব্যবহার করে সাক্ষীদের প্রভাবিত করেছেন। হুমকি দিয়েছেন, চেষ্টা করেছেন তদন্তকে বিপথে চালিত করার। সাক্ষীদেরও প্রভাবিত করেছেন অনুব্রত মণ্ডল।" গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পরও বীরভূমের তৃণমূল সভাপতির পদ যায়নি তাঁর, এমনকি তাঁকে বীরের সম্মানে ফিরিয়ে আনার কথাও বলতে শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্বকে। সেই নিরিখেই আদালতের এমন পর্যবক্ষণ কিনা, জল্পনা শুরু হয়েছে। 

আরও পড়ুন: Anubrata Mandal: কাঁটা হলেন সেই ‘শিবঠাকুর’ই! হাইকোর্টেও ধাক্কা অনুব্রতর, খারিজ হল জামিনের আর্জি

কিন্তু গরু পাচার মামলায় বিএসএফ-এর সতীশ কুমার যেখানে জামিন পেয়ে গিয়েছেন, সেখানে অনুব্রতকে নিয়ে টানাপোড়েন কেন, ওঠে প্রশ্ন। জবাবে আদালত বলে, "অনুব্রত জামিন পেলে শুধু সাক্ষীদের উপর নয়, বিচারপ্রক্রিয়ার উপরও অশুভ প্রভাব পড়বে।  গরুপাচারে অনুব্রত মণ্ডলের যুক্ত থাকার সপক্ষে পর্যাপ্ত প্রমাণ দিয়েছে সিবিআই।"

গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পর গত ১৪৬ দিন ধরে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি হাইকোর্টে জামিনের আর্জি জানান তিনি। কিন্তু বুধবার সেই আবেদনও খারিজ হয়ে গেল। প্রভাবশালী হওয়ার পাশাপাশি, অনুব্রতর জামিন খারিজ হওয়ার নেপথ্যে 'শিবঠাকুর'ও কাঁটা হিসেবে কাজ করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। 

কারণ সম্প্রতি অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সম্প্রতি আদালতের অনুমোদন জোগাড় করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কিন্তু শেষ মুহূর্তে তাতে বাধা হয়ে দাঁড়ায় অনুব্রতর বিরুদ্ধে দায়ের হওয়া এক বছর আগের একটি অভিযোগ, যেখানে তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডল (Shivthakur Mondal),  অনুব্রতর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন। সেই মামলায় রাতারাতি অনুব্রতকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। ফলে অনুব্রতর দিল্লিযাত্রা আটকে যায়।

গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পর গত ১৪৬ দিন ধরে জেলে রয়েছেন অনুব্রত

গোড়া থেকেই পুরনো মামলাকে এ বাবে খুঁচিয়ে তোলা নিয়ে উঠছিল প্রশ্ন। বিরোধীরা অভিযোগ তোলেন, অনুব্রতর দিল্লি যাত্রা রুখতেই পরিকল্পনা করে মিথ্যে মামলা দায়ের করানো হয়েছিল শিবঠাকুরকে দিয়ে। যে প্রক্রিয়ায় অনুব্রতকে গ্রেফতার করা হয়, তা অত্যন্ত অস্বচ্ছ ছিল বলে গতকাল মেনে নেয় আদালতও। খুনের চেষ্টার অভিযোগে এক বছর পর কেন অনুব্রতকে গ্রেফতার করার প্রয়োজন পড়ল, প্রশ্ন তোলে আদালত। সমালোচনা করে পুলিশের ভূমিকারও। এর পরই বুধবার অনুব্রতর জামিনের আর্জি খারিজ করে দেওয়া হল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget