এক্সপ্লোর

Suvendu Adhikari : আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দুর, বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার

আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার বিচারপতি জয় সেনগুপ্তর।

সৌভিক মজুমদার, কলকাতা : ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আদালতে বড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী।  আদালতে অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতার। বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিরোধী দলনেতার বিরুদ্ধে ৪টি মামলার তদন্তে CBI এবং রাজ্য পুলিশের যুগ্ম SIT গঠনের নির্দেশ দিল আদালত। SIT-তে CBI-এর একজন SP পদমর্যাদার অফিসার ও রাজ্য পুলিশের একজন SP পদমর্যাদার অফিসার থাকবেন। তাঁরা সমসংখ্যক আধিকারিক নিয়োগ করবেন। 

২০২২ সালের  ৮ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেন। বিরোধী দলনেতার অভিযোগ ছিল , ২০২১-এর ৫ মে’র পর থেকে ২৭ নভেম্বর অবধি তাঁর বিরুদ্ধে মোট ২৬টি মিথ্যা মামলা রুজু করেছে পুলিশ। এর বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেই মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৮ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব FIR’এ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেদিন  কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি FIR-এর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। এছাড়াও তাঁর নির্দেশ ছিল,  আগামী দিনেও শুভেন্দুর বিরুদ্ধে কোনও FIR করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। 

সেই  রক্ষাকবচই প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন, 'কোনও অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না। 
পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। 'কোনও বক্তব্য থাকলে লিখিত আকারে জানাতে হবে সোমবারের মধ্যে জানাতে বলেন বিচারপতি। পাশাপাশি মানিকতলা সহ মোট চারটি মামলা সিবিআই এবং রাজ্যের যুগ্ম SIT গঠন করল আদালত। যদিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫ টি মামলা খারিজ করা হয়েছে।   

বিচারপতি জয় সেনগুপ্তর এই রায়কে স্বাগত জানিয়েছে । তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'এভাবে একটা দীর্ঘকালীন কবে শেষ হবে, তার নেই ঠিক, একটা চিরকালীন রক্ষাকবচ দেওয়া যায় না। যার বলে বলীয়ান হয়ে, বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন। কুৎসা করেছেন। আপত্তিকর কাজ করেছেন। কিন্তু কিছু করা যায়নি আইনে।'

অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য, '৯ অগাস্ট একটা আইন অমান্য় আন্দোলনে আমার বিরুদ্ধে পার্কস্ট্রিট থানায় মামলা হয়েছিল। সেটা হচ্ছে শ্লীলতাহানির। আর, অভিযোগকারী একজন পুরুষ। অতএব, মামলা যে কেউ করতে পারে। যে কোনও ধারায়। যে কোনও লোক এখন শুরু করুক এইসব ধরনের মামলা। FIR করতে থাকুক। দেরি করবেন না।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget