এক্সপ্লোর

SSC Recruitment Scam: 'যদি সবটা অবৈধ হয়, তাহলে যা পরিণতি, তাই হবে...'

High Court: অযোগ্য চাকরিপ্রার্থীদের উদ্দেশে কড়া বার্তা দিতে শোনা গেল আদালতকে। প্রয়োজনে SSC-র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলেরও পূর্বাভাস দিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ।

সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অযোগ্য চাকরিপ্রাপকদের কী পরিণতি হবে? দু’টি বিকল্পের কথা জানাল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। প্রয়োজনে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি দেবাংশু বসাক।

'একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয়'- SSC দুর্নীতি মামলায় এমন মন্তব্য়ই শোনা গেল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতির মুখে। নিয়োগের দাবিতে রোদ-ঝড়-জল উপেক্ষা করে যখন গান্ধীমূর্তির নীচে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন SSC চাকরিপ্রার্থীরা। তখনই অযোগ্য চাকরিপ্রার্থীদের উদ্দেশে কড়া বার্তা দিতে শোনা গেল আদালতকে। প্রয়োজনে SSC-র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলেরও পূর্বাভাস দিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। 

দু'টি বিকল্পের কথা উল্লেখ করলেন বিচারপতি দেবাংশু বসাক। প্রথমত, দুর্নীতি (Recruitment Scam Case) প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ। অথবা বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ।

বুধবার, SSC-দুর্নীতি মামলার প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি দেবাংশু বসাক বলেন,'পিছনের দরজা দিয়ে চাকরি পেলে কী করা উচিত? পদ ভরাতে হবে বলে অযোগ্যদের নিয়োগ কেন? ৫-১০ হাজার ব্যক্তির ভবিষ্যতের থেকে দেশের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ। সবটা অবৈধ হলে পরিণতি যা হওয়ার তাই হবে।' 

বুধবার, হাইকোর্টে স্কুল সার্ভিস (School Service Commission) কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র। তিনি সওয়ালে বলেন, 'স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আদালতের সামনে সব কথা বলা হচ্ছে না। কমিশনের কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা প্রকাশ্যে আনা হোক। OMR-এর মূল্যায়ন, OMR স্ক্যান করার বরাত কাকে কীভাবে দেওয়া হয়েছিল সেটা স্পষ্ট করা হোক।'

এরপরই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, 'কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা উচিত।'

'২৩ লক্ষ চাকরিপ্রার্থীর কী দোষ? শুধু স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চেয়েছিলেন। যাঁরা ৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করলেন, তাঁদের কী হবে?' প্রশ্ন করেন বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী। তখনই বিচারপতি দেবাংশু বসাকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য...'অযোগ্য ব্যক্তিরা কী শেখাবেন? যদি সবটা অবৈধ হয়, তাহলে যা পরিণতি, তাই হবে'। ৫ বা ১০ হাজারের ভবিষ্যতের থেকে দেশের ভবিষ্যত কী হবে সেটা বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। 

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, 'এই প্যানেলের মধ্যে সামান্য কিছু হলেও কিছু পরীক্ষার্থী ছিলেন, যাঁরা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন। তাঁদের সংখ্যা অত্যন্ত কম। কিন্তু পুরো প্যানেল যদি বাতিল হয়ে যায়, যদিও এছাড়া আর কোনও পথ খোলা নেই বোঝা যাচ্ছে, তাহলে তাঁরাও তো প্রতারিত হবেন। সুতরাং কমিশনকে এগিয়ে আসতে হবে, আদালতকেও বিষয়টা দেখতে হবে। যাতে নিরপেক্ষ কাউকে দিয়ে পুরো প্যানেলটাকে চেক করানো যায়।'

তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'অনেকদিন তদন্ত হচ্ছে, সেই তদন্তে কেন দোষী পাওয়া যাচ্ছে না, কেন প্রমাণিত হচ্ছে না, তার দায়দায়িত্ব তো নিতে হবে, তদন্তকারী সংস্থা এবং বিচারবিভাগকে, কী করছেন তাঁরা? তা না বলে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এইরকম ন্যারেটিভ তৈরি করা, এটা বোধ হয় বিচারবিভাগকে আর মানাচ্ছে না।' বৃহস্পতিবার SSC মামলার (SSC Scam) পরবর্তী শুনানি।

আরও পড়ুন: দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, রয়েছে হেভিওয়েট নাম! কার ভাগ্যে শিকে ছিড়ল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget