এক্সপ্লোর

Abhijit Gangopadhyay: 'যদি আমার বাড়িও বেআইনি হয়, ভেঙে দিতে হবে', কেন একথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

Justice Abhijit Gangopadhyay: লিলুয়া থানার ওসির উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আজ বিকেলের মধ্যে ওই বেআইনি নির্মাণকারী ব্যক্তিকে ধরে আনতে হবে।

সৌভিক মজুমদার, কলকাতা: 'কোনও বেআইনি নির্মাণ রাখা যাবে না। যদি আমার বাড়িও বেআইনি হয়, ভেঙে দিতে হবে', লিলুয়ার এক বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। 

লিলুয়া থানার ওসির উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আজ বিকেলের মধ্যে ওই বেআইনি নির্মাণকারী ব্যক্তিকে ধরে আনতে হবে। তাঁকে যদি কোথাও না পাওয়া যায় তবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাওয়া যাবে। এর পাশাপাশি তিনি এও বলেন যে, হাওড়ায় তাঁর একটি বাড়ি রয়েছে। সেই বাড়ি যদি কোনওভাবে দেখা যায় বেআইনি, তাহলে সেই বাড়িও ভাঙতে হবে। 

প্রসঙ্গত, লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ মামলা নিয়ে হাইকোর্টে যখন শুনানি হয় সেই সময় তা ভাঙতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতেও পুরসভার তরফে সেই নির্দেশ কার্যকর করা যায়নি। ফলত সেই মামলা ফের আজ শুনানির জন্য হাইকোর্টে ওঠে, এরপরই এই মন্তব্য বিচারপতির। এর আগে ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চ। এর পর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চও ওই রায় বহাল রাখে। 

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণ যা চলেছে, চলছে, সেটা যদি ভাঙা হয় তাহলে লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে যাবে। পরিবেশকে ধ্বংস করে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সবজায়গায় নির্মাণকাজ চলছে। শুধু লিলুয়া নয়, উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগরের গঙ্গার পাড় লুঠ করে এসব নির্মাণ চলছে। নির্মাণকর্তাদেরই বাড়বাড়ন্ত ও প্রশয় দেওয়া হচ্ছে শাসকদলের তরফে। সেই প্রেক্ষাপটে বাংলার মানুষের মনের কথা, উপলব্ধিই বিচারপতি চলেছেন আজ। দুর্নীতগ্রস্থ সেই সকল নির্মাণকারীদের পাশে রয়েছে তৃণমূল সরকার।'    

আরও পড়ুন, 'আমি মনে করি না বালুরা চোর, আমার ৪ জনকে গ্রেফতার করলে, ওদের ৮ জনকে গ্রেফতার করব' হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

তাৎপর্যপূর্ণভাবে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেন, 'বেআইনি নির্মাণকারীকে কোথাও না পাওয়া গেলে নেতাজি ইন্ডোরে পাওয়া যাবে'। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে নেতাজি ইন্ডোরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক হয়। ওয়াকিবহাল মহলের মত, শাসকদলের বৈঠকের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতেই হয়ত একথা বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।        

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget