এক্সপ্লোর

CU Exam Date:"...অনভিপ্রেত", TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষার দিন পরিবর্তন চেয়ে সরকারের চিঠি প্রসঙ্গে আর কী বললেন উপাচার্য

TMCP News: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রয়েছে। ২৮ অগাস্ট ঘোষিত কর্মসূচির দিন পরীক্ষা নিয়ে আপত্তি তুলেছিল TMCP-র।

কলকাতা: TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে এবার সরকারের হস্তক্ষেপ। ২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা রয়েছে। পরীক্ষার দিন বদল চেয়ে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল রাজ্য সরকার। যা নিয়ে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে নিশানা করলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। স্পষ্ট জানিয়ে দিয়েছেন আপাতত পরীক্ষা সূচির বদল হচ্ছে না। একইসঙ্গে এই বিষয় আলোচনার জন্য সিন্ডিকেট বৈঠক ডাকার কথাও বলেছেন। 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রয়েছে। ২৮ অগাস্ট ঘোষিত কর্মসূচির দিন পরীক্ষা নিয়ে আপত্তি তুলেছিল TMCP-র। এমনকী ভারপ্রাপ্ত উপাচার্যকে আক্রমণও শানিয়েছে শাসকদলের ছাত্র সংগঠন। এবার পরীক্ষার দিন বদল চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে উচ্চ শিক্ষা দফতরের। আর এই চিঠি প্রসঙ্গে শান্তা দত্ত বলেন, "কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়েই তো এত কথা! রুলিং পার্টির ছাত্র সংগঠনের থেকে আনরুলি ছেলেপুলে তৈরি হচ্ছে। তাঁরা গ্যাং রেপিস্ট, গ্যাং ডাকাত, গ্যাং বদমাইশ। তাঁদের বিরুদ্ধে FIR করতে হচ্ছে। তৃণমূলের যিনি সুপ্রিমো তিনি যদি বলতেন যে তোরা যা করছিস তাতে আমার মুখে চুনকালি পড়ছে, সুতরাং তোদের প্রতিষ্ঠা দিবস এবার বন্ধ। এটাতে ওঁর জনপ্রিয়তা বাড়ত। ২০২৬ সালের ভোটেও অনেক সুবিধা হতো বলে মনে হয়। চিঠিটা না দিয়ে এটা করলে জনপ্রিয়তা বাড়বে।''

তবে রাজ্যের তরফে বার্তা এলেও এখনই পরীক্ষা নিয়ে আগের সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, "এখনও পর্যন্ত আমাদের আগের সিদ্ধান্ত অটল। কল্পনাতেও আনতে পারিনি সরকারের তরফে এরকম সার্কুলার জারি করা হতে পারে।  সার্কুলারের মধ্যে একটা ভাষা লেখা রয়েছে, ডাইরেক্টেড টু রিকোয়েস্ট। আমি দেখিনি, সরকার এবং রাজনৈতিক দল মিলেমিশে গিয়ে লিখিত অর্ডার জারি করে। তৃণমূল ছাত্র পরিষদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন পরিবর্তনের জন্য উচ্চ শিক্ষা দফতরে আবেদন করেছে। আমি বলেছিলাম এই ধরনের কোনও লিখিত আবেদন এলে আমরা আলোচনা করব। তাই বিশেষ জায়গাতেই আলোচনাটা করা দরকার। সেটা হল সিন্ডিকেট। একটা এমার্জেন্সি সিন্ডিকেট ডাকব। এই মুহূর্তে পরীক্ষা সূচি পরিবর্তন নিয়ে ইয়েস বলছি না। আবার নো বলছি না। তিন মাস আগে যে সূচি তৈরি করা হয়েছে, সেটা মাথা খাটিয়ে করা হয়েছে। এরকম একটা কারণ দেখিয়ে যখন পরীক্ষাসূচি বদলের কথা বলা হয়, তখন সেটা কন্ট্রোলার, প্রশাসনের পক্ষে যথেষ্ট সমস্যার। সরকার একটা নির্দিষ্ট পার্টির হয়ে চিঠি পাঠাবে এটা অনঅভিপ্রেত। ছাত্রদের আবেদনে মেরুদণ্ড সোজাই রেখেছি। সরকারি চিঠি এসেছে, সেখানেও মেরুদণ্ড সোজাই রেখেই বলছি সিন্ডিকেটে বিষয়টা নিয়ে যাব। আপাতত দিন বদল করছি না।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget