এক্সপ্লোর

Calcutta University: অ্যাডমিট কার্ড না পেয়ে অধ্যাপক, কর্মীদের তালাবন্দি, বিক্ষোভে উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয়

Calcutta University Agitation: পরীক্ষায় বসার দাবিতে বিক্ষোভ দেখান সেরকমই শতাধিক পড়ুয়া। অনলাইনে ফের আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানান তাঁরা।

সন্দীপ সরকার, কলকাতা: অ্যাডমিট কার্ড না পেয়ে অধ্যাপক, কর্মীদের তালাবন্দি করে বিক্ষোভ। পড়ুয়াদের দাবি মেনে নেওয়ায় ৫ ঘণ্টা পর বিক্ষোভ উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের অনুমোদন পেলে পড়ুয়ারা পাবেন অ্যাডমিট।                                        

ঠিক কী হয়েছে? 

ছুটির আগে গেটের বাইরে পড়েছে তালা। বিশ্ববিদ্যালয়ের আটকে পড়লেন অধ্যাপক, কর্মীরা। অ্যাডমিট কার্ড না পেয়ে পড়ুয়া বিক্ষোভে বৃহস্পতিবার দুপুরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। পড়ুয়াদের দাবি শেষ পর্যন্ত মেনে নেওয়ায় ৫ ঘণ্টা পর ওঠে বিক্ষোভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম সিমেস্টারের পরীক্ষা ১৫ জানুয়ারি, অর্থাৎ  শনিবার। সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের মধ্যে যে ছাত্রছাত্রীরা আবেদন জানাননি, তাঁরা অ্যাডমিট কার্ড পাননি।                             

পরীক্ষায় বসার দাবিতে বিক্ষোভ দেখান সেরকমই শতাধিক পড়ুয়া। অনলাইনে ফের আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানান তাঁরা। বিক্ষোভ চলাকালীন এদিন আচমকা কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বাইরে তালা মেরে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে ভেঙে যায় বিশ্ববিদ্যালেয়র গেট।                                                             

শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বিক্ষোভকারীদের কয়েকজন প্রতিনিধি। পড়ুয়াদের দাবি, অ্যাডমিট কার্ডের বিষয়ে তাদের বক্তব্য মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন জানানোর জন্য পোর্টাল খোলা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যেসব পড়ুয়া অ্যাডমিট নেননি, তাঁদেরকে নিজেদের কলেজ থেকে অনুমোদনের ব্যবস্থা করতে হবে। তাহলেই ফের আবেদনের সুযোগ মিলবে।                                                               

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Suvendu Adhikari: কুণাল ঘোষের চিঠির পরই সাড়া, অ্যাপেন্ডিক্স বাদ যাওয়া রোগীর পরিবারকে ফোন মুখ্যমন্ত্রীর দফতরের
কুণাল ঘোষের চিঠির পরই সাড়া, অ্যাপেন্ডিক্স বাদ যাওয়া রোগীর পরিবারকে ফোন মুখ্যমন্ত্রীর দফতরের
West Bengal: আচমকাই বিকট শব্দে ধসে পড়ল মাটি, আতঙ্ক এলাকায়, নিম্নচাপের বৃষ্টির জেরে ফের ধস
আচমকাই বিকট শব্দে ধসে পড়ল মাটি, আতঙ্ক এলাকায়, নিম্নচাপের বৃষ্টির জেরে ফের ধস
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
Bolpur: প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন

ভিডিও

CJP News : CJP-র বিরুদ্ধে সব FIR প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের, তুলে নেওয়া হল আন্দোলন | ABP
Malda News : বেঙ্গালুরু থেকে ধৃত ৩১ জন বাংলাদেশি নাগরিককে আনা হল মালদায়, ঠাঁই হোল্ডিং সেন্টারে
BJP News : পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে? না একা ভোটে লড়বে? | ABP Ananda
ED Raid News: সাতসকালে শেক্সপিয়র সরণিতে ED-র হানা, ন্যাশনাল হাইওয়ের টোল দুর্নীতিতে ৫ রাজ্যে তল্লাশি
US vs IRAN War News: আমেরিকা-ইরান সংঘর্ষে তপ্ত পশ্চিম এশিয়া, তেলের দাম ৯৫ ডলার ছাড়াল; জর্ডনে মিসাইল হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget