এক্সপ্লোর

Nusrat Jahan: নিজের সংস্থা থেকেই নাকি ঋণ নুসরতের! সম্ভব? আইন কী বলছে?

Nusrat Jahan Case: কিন্তু কোনও সংস্থার ডিরেক্টর কি এভাবে সেই সংস্থা থেকেই লোন নিতে পারেন? আইন কী বলছে? নুসরতের এই দাবির কি আদৌ যুক্তি আছে?

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ফ্ল্যাট দুর্নীতিতে (Flat Fraud) নাম জড়ানোর পর বুধবার মুখ খুলেছিলেন তারকা-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। বলেছিলেন, 'এই কোম্পানি থেকে আমি একটা লোন (loan) নিয়েছিলাম, লোনের অঙ্ক হচ্ছে ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ এবং ৬ মে, ২০১৭-য় সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা, আমি এই কোম্পানিকে ফেরত দিই এবং এই সমস্ত ব্যাঙ্ক ডিটেইলস আমার কাছে আছে।' অর্থাৎ, যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, সেই সংস্থা থেকেই ঋণ নিয়েছিলেন বলে দাবি করেছেন নুসরত জাহান। তার তীব্র বিরোধিতা করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। ঋণ প্রয়োজন হলে কেন ব্যাঙ্কে যাননি সেই প্রশ্ন করেছিলেন তিনি।

কিন্তু কোনও সংস্থার ডিরেক্টর কি এভাবে সেই সংস্থা থেকেই লোন নিতে পারেন? আইন কী বলছে? নুসরতের এই দাবির কি আদৌ যুক্তি আছে? এবিষয়ে কোম্পানি আইন কী বলছে? কোনও সংস্থার ডিরেক্টর কি সেই সংস্থা থেকে ঋণ নিতে পারেন? বিশেষজ্ঞরা বলছেন, এমনটা করাই যায় না! আইনজীবী শুভাশিস চক্রবর্তী বলেন, 'কোম্পানি রুল অ্যাক্টে স্পষ্ট করে বলা আছে, কোনও কোম্পানির ডিরেক্টর নিজের কোম্পানির থেকে ঋণ নিতে পারেন না। যে কোম্পানি ঋণ দিয়েছে, বা যিনি নিয়েছেন দুজনেই অভিযুক্ত।' নুসরত জাহান দাবি করছেন, তিনি ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন। নিয়ম অনুযায়ী, ডিরেক্টর নিজের কোম্পানি থেকে ঋণ নিতে পারেন না। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, তাহলে নিশ্চিতভাবে কোনও গরমিল হয়েছে। আইনজীবী অরিন্দম দাস বলেন, 'এক্ষেত্রে ঋণ নেওয়া যায় না, ওই কোম্পানির ঋণ দেওয়ার অথরিটি আছে কি না? অথরিটি না থাকলে ঋণ দেয় কী করে?' সব মিলিয়ে নুসরতের ঋণ নেওয়ার দাবি ঘিরেই এখন উঠছে একাধিক প্রশ্ন।

কী অভিযোগ:
কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, সেই টাকায় নিজের ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, রাজারহাটে ফ্ল্যাট তৈরির জন্য 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড' নামে একটি সংস্থা, ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয়। যার মোট অঙ্ক দাঁড়ায় ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা। কিন্তু ৯ বছরেও তাঁরা কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ।উল্টে, তাঁদের টাকা দিয়ে ওই সংস্থার অন্যতম ডিরেক্টর নুসরত জাহান ফ্ল্যাট কেনেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: আয়কর-রিফান্ডের মেসেজ পেয়েছেন? সেখানে লিঙ্ক রয়েছে? তাহলে সাবধান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget