এক্সপ্লোর

Canning News: ক্যানিং তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেফতার, অধরা রফিকুল-সহ এখনও ৫ !

First arrest Canning TMC Leader Murder Case: ক্যানিংয়ে প্রকাশ্যে ৩ তৃণমূল নেতা খুনে ফের গ্রেফতার । এফআইআর নামে থাকা অভিযুক্ত এবাইদুল্লা মণ্ডল গ্রেফতার করে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগণাঃ ক্যানিং হত্যাকাণ্ডে (Canning Murder Case) ফের গ্রেফতার। ক্যানিংয়ে প্রকাশ্যে ৩ তৃণমূল নেতা খুনে ফের গ্রেফতার আজ। এফআইআর নামে থাকা অভিযুক্ত এবাইদুল্লা মণ্ডল গ্রেফতার করে পুলিশ। এফআইআরে নাম থাকা ৬ জনের মধ্যে প্রথম অভিযুক্ত গ্রেফতার। এখনও অধরা এফআইআরে নাম থাকা রফিকুল-সহ ৫। 

আরও পড়ুন, মদে বিষ ছিল ? নাকি মেশানো হল পরে ? বর্ধমান মদকাণ্ডে কী নির্দেশ আদালতের

জানা গিয়েছে, রফিকুলের সন্ধানে ইতিমধ্যেই অভিযান চালায় ক্যানিং পুলিশ। একটি টোটোকে ধাওয়া করে। তারপরেই গ্রেফতার করা হয় রফিকুলের ভাগ্নে মুরেশলিন-সহ ২ এবং উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। ফেরার রফিকুলের ভাগ্নে মুরশেলিনের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, শনিবার ক্যানিংয়ে যায় তৃণমূলের প্রতিনিধি দল। মূলত তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মাজি সহ দুই তৃণমূল কর্মীকে খুনের পরেই উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। এরপরেই এদিন ক্যানিংয়ে যায় তৃণমূলের ১৩ সদস্যের প্রতিনিধি দল। এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন কাকলি-মালা-সওকতরা।

ক্যানিং হত্যাকাণ্ডের পর শনিবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ১৩ সদস্যের প্রতিনিধি দল। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে যান কাকলি ঘোষ দস্তিদার। নিহতদের পরিবারকে সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।উপস্থিত ছিলেন মালা রায়, সওকত মোল্লা, শুভাশিস চক্রবর্তী সহ আরও অনেকে। ইতিমধ্যেই তৃণমূলের  পঞ্চায়েত সদস্য স্বপন মাজি সহ দুই তৃণমূল কর্মীকে খুনের ঘটনায়  একজন কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আফতাব উদ্দীন শেখ। শুক্রবার গভীর রাতে কুলতলি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকূলকে এখনও ধরা যায়নি। 

 দোষীদের কঠোর শাস্তি দাবি জানান কাকলি ঘোষ দস্তিদার। তাঁর কথায়, 'দোষীরা শাস্তি পাবে। আমি চাই দোষীদের ফাঁসী দেওয়া হোক।' এদিকে এই ঘটনায় পাল্টা তৃণমূলের দিকেই আঙুল উঠেছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকূলের মা, ছেলে তৃণমূল করে বলে জানাতেই মূলত উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। তবে এদিন এই প্রসঙ্গ নস্যাত করেছেন তৃণমূল নেতা সওকত মোল্লা। সওকত বলেন, 'তৃণমূল কখনই তৃণমূলকে খুন করতে পারে না।' তিনি এই হত্যাকাণ্ডের পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদেরকেই দায়ী করেছেন। এদিন কথা প্রসঙ্গে উত্তরপ্রদেশ হতে দেবেন না বলেও সরব হন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget