এক্সপ্লোর

Kolkata Accident: ময়দানের কাছে গাছে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, বর্ষশেষের দুর্ঘটনায় জখম ২

Car Crashes Against Tree:বছরের শেষ দিনও দুর্ঘটনার সাক্ষী থাকল মহানগর। ময়দানের কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে একটি গাছে ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া গাড়ি। আহত গাড়ির দুই যাত্রী।

কলকাতা: বছরের শেষ দিনও দুর্ঘটনার (accident) সাক্ষী থাকল মহানগর (kolkata)। ময়দানের কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে একটি গাছে (tree) ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া গাড়ি (car)। আহত গাড়ির দুই যাত্রী।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কোলাঘাট থেকে আসছিল। কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। কোনওক্রমে ভিতর থেকে চালক ও আরোহী বেরিয়ে আসেন। গাড়ির এয়ারব্যাগ খুলে যায়। তবে গাড়ির গতিবেগ বেশি থাকাতেই এই দুর্ঘটনা, প্রাথমিক ভাবে মনে করছে ময়দান থানার পুলিশ। কিন্তু চালক মত্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের নানা প্রান্তে দুর্ঘটনা নতুন কিছু নয়। গত মঙ্গলবারই যেমন ভুবনেশ্বর এমস থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে অ্যাম্বুল্যান্স। মারা যান রোগী। জখম বন অ্যাম্বুল্যান্সের চালক-সহ মোট ছয় জন। মৃত রোগী এবং আহতরা পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওই দিন সকালেই আরও একটি দুর্ঘটনার কথা সামনে আসে। তার জন্যও ঘন কুয়াশা এবং দৃশ্যমানতা কমে যাওয়াকে দায়ী করা হয়। কুয়াশাচ্ছন্ন সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ বাধে। সেই দুর্ঘটনায় বাস চালকের মৃত্যু হয়। আহত হন নয়জন বাসযাত্রী। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেসরকারি বাসটি উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বহরমপুর যাচ্ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনার পর লরির চালক পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাস এবং লরিটি দু'টি দ্রুত গতিতে চলছিল। কুয়াশায় চারিদিক ঢাকা ছিল। কিছু দেখা যাচ্ছিল না। ফলে মুখোমুখি ধাক্কা লাগে। এতটাই তীব্র ছিল এই ধাক্কা যে, বাসের সামনের অংশ তুবড়ে যায়। বাস এবং লরিটিতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কিনা খতিয়ে দেখে পুলিশ। তার মধ্যে ফের এই ঘটনা।

বর্ষশেষে নজরদারি...
আজ বর্ষশেষ ও বর্ষবরণ উপলক্ষ্যে কলকাতাজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির জন্য কয়েক হাজার পুলিশকর্মী মোতায়েন। শহরকে ১০টি সেক্টরে ভাগ করে নজরদারি চালানো হবে।
নিরাপত্তার দায়িত্বে থাকবেন ডিসি পদ মর্যাদার অফিসাররা।  শহরজুড়ে থাকছে ৫৮টি পিসিআর ভ্যান। ২৩টি পিসিআর ভ্যান থাকবে পার্ক স্ট্রিট চত্বরে। ২টি ক্যুইক রেসপন্স টিমকে প্রস্তুত রাখা হচ্ছে। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি, পার্ক স্ট্রিট চত্বরে ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। শহরজুড়ে থাকছে ১৫টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, ৯৭টি নাকা পয়েন্ট। পার্ক স্ট্রিট ও মিডলটন রো-য়ে প্রস্তুত রাখা হচ্ছে ২টি স্পেশাল কিউআরটি
ড্রোনের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি চালাবে পুলিশ।

আরও পড়ুন:বাড়তি টাকা দিতে হয় না, সকাল থেকে রাত, বন্দে ভারতের মেনু নজরকাড়া

 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget