এক্সপ্লোর

Vande Bharat Menu: বাড়তি টাকা দিতে হয় না, সকাল থেকে রাত, বন্দে ভারতের মেনু নজরকাড়া

Vande Bharat Express: দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাতেও যাত্রা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের।

কলকাতা: সূচনাপর্বেই বাংলায় সাড়া ফেলে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। উন্মাদনা এতটাই যে, টিকিটও বাড়ন্ত। কিন্তু দূরপাল্লার ট্রেনযাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাবার (Vande Bharat Express Food)। বন্দে ভারত এক্সপ্রেসের সেই খাবারের মেনুও নজরকাড়া বলে জানানো হয়েছে রেলের তরফে। আপাতত সূচনাপর্বে বন্দে ভারতে যে খাবার পরিবেশন করা হল, তা চাক্ষুষ করে এল এবিপি আনন্দ। 

বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের মেনুও নজরকাড়া

শুক্রবার বন্দে ভারতে উঠে দুপুরের খাবারের যে ব্যবস্থাপনা চোখে পড়ল, তা মোটামুটি সন্তোষজনকই। ট্রেনে মধ্যাহ্ণভোজ প্যাকেটবন্দি করেই পরিবেশন করা হয়। তার ঢাকনা খুলতে দেখা গেল, ভিতরে রয়েছে, সরু চালের পোলাও, পরোটা, মুরগির মাংস, আলু ও ফুলকপির তরকারি। সেখানেই শেষ নয় বাঙালির রসনাতৃপ্তির কথা মাথায় রেখে শেষপাতে চাটনি এবং মিষ্টিও রয়েছে। স্ন্যাক্সে রয়েছে ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার।  ব্রেকফাস্টে স্যান্ডউইচ, কেকও মিলছে।

তবে খাবারের জন্য আলাদা টাকা দিতে হবে না বন্দে ভারত এক্সপ্রেসে উঠলে। বরং টিকিটের সঙ্গেই ধারা থাকবে খাবারের দাম। সিটে বসেই মিলবে চা-জলখাবার থেকে দুপুর এবং রাতের খাবার। আমিষ না নিরামিষ, তা যদিও যাত্রীকে জানিয়ে দিতে হবে আগে। টিকিট কাটার সময়ই সাধারণত আমিষ এবং নিরামিষ খাবারের মধ্যে বেছে নেওয়ার উপায় থাকে।
Vande Bharat Menu: বাড়তি টাকা দিতে হয় না, সকাল থেকে রাত, বন্দে ভারতের মেনু নজরকাড়া

 দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাকেও যাত্রা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের। তাতেএ বার থেকে শতাব্দী এক্সপ্রেসের থেকেও কম সময়ে পৌঁছনো যাবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। শুক্রবার ভার্চুয়াল মাধ্য়মে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেমি হাইস্পিড এই ট্রেনের প্রথম সফরের সাক্ষী হয় এবিপি আনন্দ।

আরও পড়ুন:  Newtown Shop Fire : 'পরপর দোকানের সিলিন্ডার ফেটে আগুন', লেলিহান শিখায় ঢাকল নিউটাউনের আকাশ

হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে দৌড়ের সূচনা হয় বন্দে ভারত এক্সপ্রেসের। গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার। তবে এখন চলবে ১৩০ কিলোমিটার গতিবেগে। দেশের বিভিন্ন মেল বা এক্সপ্রেস ট্রেন চালাতে ব্যবহার করা হয় আলাদা ইঞ্জিন কোচ। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে বুলেট বা মেট্রো ট্রেনের মতো রয়েছে ইন্টিগ্রেটেড ইঞ্জিন। আলাদা করে ইঞ্জিন কোচ জোড়ার দরকার নেই। 

সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে কোচের সংখ্যা ১৬। ট্রেনের দরজা স্বয়ংক্রিয়। দরজা তখনই খুলবে যখন ট্রেনটি পুরোপুরি থামবে। এবং যখন দরজা পুরোপুরি বন্ধ হবে তখনই ট্রেনটি চলতে শুরু করবে।  প্রতি কোচে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। রয়েছে বায়ো-ভ্যাকুয়াম টয়লেট। ভারতীয় এবং পাশ্চাত্য দুই ধরনের ব্যবস্থা। জিপিএস-এর সাহায্যে কামরার স্ক্রিনে দেখা যাবে কত গতিবেগে ছুটছে ট্রেন। জানা যাবে, পরের স্টেশনের নাম।  

হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে দৌড়ের সূচনা হয় বন্দে ভারত এক্সপ্রেসের

বন্দে ভারতে একসঙ্গে সফর করতে পারবেন ১ হাজার ১২৮ জন যাত্রী। বসার ব্যবস্থা দু'রকম। এসি চেয়ার কার ও এক্সিকিউটিভ ক্লাস। এক্সিকিউটিভ ক্লাসের চেযার ঘোরানো যায় ১৮০ ডিগ্রি। চাইলেই চেয়ার ঘুরিয়ে বসা যায় জানালার মুখোমুখি। 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget